ঢাকায় মিতা শর্মার আগমন: ১০ এপ্রিল ‘সনাতন ৯২ বন্ধু পরিবার’-এর মহামিলন মেলা ঘিরে প্রস্তুতি জোরদার; আগারগাঁও বাংলাদেশ পর্যটন রুপটপ রেষ্টুরেন্টে প্রাণবন্ত আড্ডা ও প্রস্তুতি সভা
ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার):
‘সনাতন ৯২ বন্ধু পরিবার’-এর অন্যতম সদস্য মিতা শর্মার ঢাকায় আগমনকে কেন্দ্র করে বন্ধুমহলে বইছে উৎসবের আমেজ। আগামী ১০ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিতব্য মহামিলন মেলা সফল করতে গতকাল সন্ধ্যায় আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন রুপটপ রেস্টুরেন্টে বন্ধুদের অংশগ্রহণে এক আন্তরিক আড্ডা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যরা মহামিলন মেলার আয়োজন, অতিথি আপ্যায়ন, সাংস্কৃতিক পর্ব, স্মৃতিচারণা এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে নানা উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়।
মিতা শর্মা তার বক্তব্যে বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের আনন্দ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বন্ধুদের এক ছাদের নিচে আনতে এই মহামিলন মেলা এক অনন্য সুযোগ। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।
উল্লেখ্য, ‘সনাতন ৯২ বন্ধু পরিবার’ দীর্ঘদিন ধরে বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে আসছে। আগামী ১০ এপ্রিলের মহামিলন মেলাকে ঘিরে সদস্যদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


















