আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিটিভিসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচারিত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।


















