Logo

আন্তর্জাতিক    >>   বিএনপি’র নিরঙ্কুশ জয়ে বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

বিএনপি’র নিরঙ্কুশ জয়ে বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

বিএনপি’র নিরঙ্কুশ জয়ে বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

ঢাকা, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬):

বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৈদ্য এক যৌথ শুভেচ্ছাবার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ জয়ে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ সমর্থন লাভ একটি বড় অর্জন। এই বিজয়ের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্ব ও প্রত্যাশার দ্বার উন্মোচিত হয়েছে এবং গণতান্ত্রিক ধারা পুনরুজ্জীবিত হয়েছে। একাত্তরের বিজয়ের চেতনাকে ধারণ করে পাকিস্তানের বিপক্ষে বাংলার জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও তারা মন্তব্য করেন। দেশের জনগণের প্রজ্ঞা ও শুভবুদ্ধির পরিচয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।
নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, জনগণের এই রায় দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক অগ্রগতির পথে নতুন গতি সঞ্চার করবে। দেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি, বাকস্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য জোরদারে নবনির্বাচিত নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ গণমুক্তি পার্টি গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় স্বার্থে দলটি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সচেষ্ট থাকবে।
শেষে তারা পুনরায় বিএনপি’কে অভিনন্দন জানিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।
অমূল্য কুমার বৈদ্য, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)