Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জরুরি সাংবাদিক সম্মেলন — শেখ হাসিনার বিরুদ্ধে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’-এর রায়ের তীব্র নিন্দা ও ওয়াশিংটনে বিক্ষোভের ঘোষণা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জরুরি সাংবাদিক সম্মেলন — শেখ হাসিনার বিরুদ্ধে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’-এর রায়ের তীব্র নিন্দা ও ওয়াশিংটনে বিক্ষোভের ঘোষণা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জরুরি সাংবাদিক সম্মেলন — শেখ হাসিনার বিরুদ্ধে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’-এর রায়ের তীব্র নিন্দা ও ওয়াশিংটনে বিক্ষোভের ঘোষণা

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নভেম্বর ১৭, ২০২৫ । নিউইয়র্ক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত “অবৈধ ক্যাঙ্গারু কোর্ট”–এর রায়কে “সাজানো, ভিত্তিহীন, রাজনৈতিক প্রহসন” আখ্যা দিয়ে তীব্র ঘৃণা ও নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক জরুরি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের শীর্ষ নেতারা অবস্থান জানান এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। তারা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় “ন্যায়বিচারকে উপহাস করা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার এক নীলনকশা।” এটিকে ১৯৭১-এর পরাজিত শক্তির পুনরুত্থান ও প্রতিশোধপরায়ণ রাজনীতির নতুন রূপ বলে অভিহিত করেন তারা।

নেতৃবৃন্দ মনে করেন, যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যায় সহযোগী ছিল এবং যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছিল, আজ তারাই নতুন মুখোশে ষড়যন্ত্রের পথে নেমেছে। এই রায় তাদেরই পরিকল্পনার অংশ, যার লক্ষ্য বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা, উন্নয়ন থামিয়ে দেওয়া এবং দেশকে আবারও অন্ধকারে ঠেলে দেওয়া।
ড. সিদ্দিকুর রহমান বলেন, “এটি কোনো বিচার নয়—এটি ইতিহাসবিরোধী অপশক্তির ষড়যন্ত্রের নতুন মাত্রা। কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড়ালে পরিণতি কখনো ভালো হয় না। ইতিহাস যেমন পরাজিত অপশক্তির মুখোশ উন্মোচন করেছিল, এবারও তাই হবে।” তিনি আরও বলেন, “অবৈধ সরকার, অবৈধ অধ্যাদেশ, অবৈধ ট্রাইব্যুনাল ও অবৈধ রায়—সবই জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট খুনি ইউনুস বাহিনীর পতন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন চলবে।”

নেতারা উল্লেখ করেন, যিনি দেশকে নিরাপত্তা, স্থিতি, অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন—তার বিরুদ্ধে এ ধরনের রায় জনগণ মেনে নেবে না। “এ অন্যায়ের জবাব রাজপথেই হবে। দখলদারের আস্তানা বাংলার মানুষই ভেঙে দেবে,”— বলেন তাঁরা।
সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং জঙ্গি-জামাত, বিএনপি-এনসিপি–সমর্থিত সন্ত্রাসী চক্রের বিচার একদিন বাংলার মাটিতেই হবে। নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, “যারা ইতিহাসের বিপক্ষে দাঁড়ায়, তারা ইতিহাসেই পরাজিত হয়। স্বাধীনতাবিরোধী শক্তির পরাজয় অবশ্যম্ভাবী।”
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, “বাংলাদেশকে আবারও মুক্ত করতে হবে—সেই মুক্তি অর্জিত হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।”


সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠান শেষ হয় “জয়বাংলা, জয়বঙ্গবন্ধু”—ধ্বনিতে।
লিখিত বক্তব্যে পরবর্তী কর্মসূচি সম্পর্কে  বিক্ষোভ সমাবেশ — ওয়াশিংটন ডিসি, স্টেট ডিপার্টমেন্টের সামনে
তারিখ: ১৯ নভেম্বর, বুধবার
সময়: দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বলে জানান।
এছাড়াও ড. সিদ্দিকুর রহমান — সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
আব্দুস সামাদ আজাদ — সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
মুজিবুর রহমান — সভাপতি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ
শাহী আজমল — সাধারণ সম্পাদক, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ
রফিকুর রহমান — সভাপতি
ইমদাদ চৌধুরী — সাধারণ সম্পাদক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্যোগে সাংবাদিক সম্মেলনটি আয়োজন করা হয়।
এই জরুরি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ স্পষ্ট বার্তা দিয়েছে—শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদ দেশ-বিদেশের রাজপথে আরও জোরালো হবে এবং গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্রকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

ভিডিও দেখুন:-