Logo

রাজনীতি    >>   নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক, ৯ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখার সাবেক নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন চাইনিজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া।


সভা যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
সভা শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে, যা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ-সভাপতি এটিএম হেলালুর রহমান। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দুল হকের মায়ের মৃত্যু ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লার বড় বোনের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া অনুষ্ঠিত হয়।


পরে আলোচনায় বক্তব্য রাখেন—
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, শামসুল ইসলাম মঞ্জু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এডভোকেট খায়রুল বাশার, জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি নাসিম আহমেদ, নিউইয়র্ক সিটি বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, যুবদল নেতা এটিএম হেলালুর রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব সোহরাওয়ার্দী জাহাঙ্গীর, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, আবুল কালাম, যুব বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম, মির্জা আজম, আজিজুল বারী তিতাস, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, এডভোকেট শাহনাজ পারভীন জোসনা, মশিউর রহমান রুবেল, জাহিদ হোসেন সুমন প্রমুখ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব, স্বাধীনতা ঘোষণা, রাষ্ট্রগঠনে ভূমিকা ও আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের অবদান গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় অমর ভূমিকা রেখেছেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি। তাঁর নেতৃত্বেই দেশবাসী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা অর্জন করে। পরবর্তীতে জনগণের আস্থায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে তিনি একটি আধুনিক, স্বনির্ভর বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন শুরু হলেও ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনে গত ১৬ বছর গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে—এই বিশ্বাস ব্যক্ত করছি।”
সভায় বক্তারা যুক্তরাষ্ট্র বিএনপির নতুন নেতৃত্ব গঠনের প্রয়োজনে জোর দেন এবং আন্দোলনে অবদান রাখা অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে ঐক্যবদ্ধ কমিটি গঠনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ বাচ্চু মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, আলাউদ্দিন মাতব্বর, আবু তাহের, হারুনুর রশিদ, নাঈম হোসেন, অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ প্রমুখ।
সভা শেষে সবাইকে নৈশভোজ পরিবেশন করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।