Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে সুমি’স কালেকশনের দীপাবলি উদযাপন — মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন ড. দিলীপ নাথ

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে সুমি’স কালেকশনের দীপাবলি উদযাপন — মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন ড. দিলীপ নাথ

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে সুমি’স কালেকশনের দীপাবলি উদযাপন — মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন ড. দিলীপ নাথ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় সুমি’স কালেকশনের নিজস্ব পার্টি হলে গত শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো Happy Diwali। বর্ণিল এই আয়োজনের আয়োজন করে সুমি’স কালেকশন।


অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথের হাত দিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দীপাবলি উৎসবের উদ্বোধন করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সুমি’স কালেকশনের সিইও সুমি রায় সাহা, কম্পানির পরিচালক সুজন সাহা ,কমিউনিটির নেতা রীনা সাহা , সন্জিত দাস , সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব দীপক দাস ,উৎপল চৌধুরী, ডালিয়া চৌধুরী, উৎপল পাল ও বন‍্যা পালসহ আরও অনেকে। আলো-আনন্দে ভরপুর এ আয়োজনে ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও সুস্বাদু খাবার পরিবেশন ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।


আয়োজনে সঞ্চালনা করেন অসীম সাহা। বক্তৃতা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন
সুমি’স কালেকশনের পরিচালক সুজন সাহা, সভাপতি রীনা সাহা, বণ্হিশিখা সংগঠনের সিইও  সবিতা দাস, সাংস্কৃতিক ব‍্যক্তিত্ব উৎপল চৌধুরী, ডালিয়া চৌধুরী, উৎপল পাল, বন‍্যা পাল, সালমা ফেরদৌস, সাহিদ রাব্বি, কমিউনিটির নেতা সঞ্জিত ঘোষ, সঙ্গীতা ঘোষ, আনাপ আলম, শিরীন বকুল, আশা হোম কেয়ার ও আকাশ টিভির সিইও আকাশ রহমান, এশা রায়, সাংবাদিক ফারুক আহমেদ শরীফ, করুনেশ সাহা, প্রতিমা সাহা, শিউলী কুণ্ডু প্রমুখ।


অনুষ্ঠানের শেষপর্বে দর্শক মাতানো সংগীত পরিবেশনা করেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীত পরিচালক ও বণ্হিশিখার সিইও ড. সবিতা দাস, নিউইয়র্কের স্বনামধন্য শিল্পী রাজীব ভট্টাচার্য্য, ভারতের অতিথি শিল্পী শিবানী ও প্রতিমা সাহা।
বাঙালি ও দক্ষিণ এশীয় কমিউনিটির সমন্বয়ে আয়োজিত এই দীপাবলি অনুষ্ঠান ছিল মিলনমেলা ও আনন্দ-উৎসবের এক বর্ণিল নিদর্শন।