জাতিসংঘের সামনে কালো পতাকা মিছিল সফল করতে নিউইয়র্কে জরুরি বৈঠক: ইউনূস সরকারের পতন ও আওয়ামী পরিবারে বর্বর নিপীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হুঙ্কার
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অবিলম্বে পতন এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ওপর চলমান বর্বর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে আসন্ন ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সামনে কালো পতাকা প্রদর্শনসহ বিশাল বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এক জরুরি রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন দলের উপদেষ্টা ড. প্রদীপ কর।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার নিঝুম মজুমদার। এসময় বক্তৃতা ও আলোচনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বলিষ্ঠ নেতৃত্বদানকারী মোহাম্মদ আলী সিদ্দিকী, মোহাম্মদ সোলায়মান আলী, সাখাওয়াত বিশ্বাস, টেক্সাস মহিলা আওয়ামী লীগের সভাপতি নাহিদা নাসের ইয়াসমিন, সাধারণ সম্পাদক বিউনা মালিক, সহ-সভাপতি ফরিদা ইয়াসমিন জোছনা, সহ-সভাপতি সাইমা আজাদ আলী, টেক্সাস আওয়ামী লীগের সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার কর্নি, সদস্য মো. শাদুল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (পশ্চিমাঞ্চল) সহ-সভাপতি নাদিম ভাইয়ান আপু সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ঘোষণা দেন—
“ইউনূসের অবৈধ সরকারের দিন শেষ। যুক্তরাষ্ট্রে প্রবাসী আওয়ামী পরিবারের নেতৃত্বে আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ প্রাঙ্গণ কাঁপবে কালো পতাকা মিছিলের গর্জনে। এই আন্দোলন শুধু প্রতিরোধ নয়, মুক্তির সংগ্রাম।”



















