কবিতা: শুভ মহালয়া—বিপুল চন্দ্র রায়
শুভ মহালয়া!
বিপুল চন্দ্র রায়
আকাশে ওড়ে শুভ্র মেঘ, কাশের দোলা বনে,
রোদ হেসে কয়, দেবী মাগো এলেন আশ্বিনে!
শিশিরঝরা স্নিগ্ধ ভোরে, শিউলিঝরা ছায়ে,
আগমনের সুর বাজে আজকে পল্লীগাঁয়ে।
ঢাকের কাঠি সুর তোলে, দশভুজা মা আসে,
স্বর্গের আলো মর্ত্যে নামে, ভক্ত হিয়ায় ভাসে।
দূর করে দাও আঁধার যত, কাটুক মনের ভয়,
মায়ের চরণ ধরে সবাই বলো, জয় দুর্গার জয়!



















