Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: অর্ঘ্য—এস এম তাহমিনা

কবিতা: অর্ঘ্য—এস এম তাহমিনা

কবিতা: অর্ঘ্য—এস এম তাহমিনা

অর্ঘ্য
এস এম তাহমিনা

অনেকদিন
আমি দু’হাত ভরে জল ঢেলেছি
         শুকিয়ে যাওয়া কিছু পাত্রে—
ভেবেছি, একদিন আমার তৃষ্ণার কথাও
তারা মনে রাখবে
               রাখেনি।

আমি আর কোনো শূন্যতার সামনে
                নিজেকে উজাড় করতে চাই না।
যে দরজা আমার জন্য খোলে না,
সেখানে কড়া নাড়ার অভ্যাসও
                    ধীরে ধীরে মুছে ফেলেছি।

বন্ধুত্ব, রক্তের সম্পর্ক, সহযাত্রা—
          নামের চেয়ে বড় হয়ে উঠেছে
          এক অচঞ্চল সত্য।

কিছু দিয়েছি বলেই আমি পূর্ণ;
যে গ্রহণ করেনি, তার দ্বারে দাঁড়িয়ে
নিজের প্রাচুর্য প্রমাণের দায় নেই।

অর্ঘ্য— গ্রহণে নয়,
নিবেদনেই তার পূর্ণতা।