Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: আমার প্রাণবন্ধুর নাম লিখেছি—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: আমার প্রাণবন্ধুর নাম লিখেছি—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: আমার প্রাণবন্ধুর নাম লিখেছি—মোহাম্মদ আব্দুল আজিজ

আমার প্রাণবন্ধুর নাম লিখেছি
মোহাম্মদ আব্দুল আজিজ

আমার প্রাণবন্ধুর নাম লিখেছি মেন্দি দিয়া হাতে,
আমায় পিরিতি লাগাইয়া দে মোর প্রাণবন্ধুর সাথে।
সইলো! ভাব লাগাইয়া দে মোর প্রাণবন্ধুর সাথে।  

আমার প্রাণবন্ধুরে দেখতে লাগে আসমানেরই তারা,
আমি তিলেক দণ্ড পারি না যে থাকতে তারে ছাড়া।
আমার প্রাণবন্ধু ভীষণ ভালা নাই যেন তার তুল,  
সখি! তারে যদি পাই গো আমি করবো কানের দুল।
তারে স্বপ্নে দেখে ঘুম ভেঙ্গে যায় মাসের প্রতি রাতে।

তারে মন সপিবো প্রাণ সপিবো করবো যৌবন দান,
তার লাগিয়া পরান আমার করে যে আনচান।
আমি গয়নাগাটি চাই না কিছুই, চাই না দামি গাড়ি
ও সই! জামদানি ছাড়িয়া আমি পরবো তাঁতের শাড়ি।
তারে ছাড়া সোনার খাটে শুয়ে কি লাভ বলো তাতে?