Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: শখের গোলাপ ফুল - মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: শখের গোলাপ ফুল - মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: শখের গোলাপ ফুল - মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: শখের গোলাপ ফুল
মোহাম্মদ আব্দুল আজিজ

তুমি যদি হইতায় আমার শখের গোলাপ ফুল(বন্ধু রে)
আমি যখন ইচ্ছা লইতাম তোমার পরশ তুলতুল(ও বন্ধু রে)।

ওগো তোমায় নিয়া রাখতাম আমার মনেরই গুলবাগে,
আমি সকাল-সন্ধ্যা তোমার যতন করতাম সবার আগে।
তোমার পাগল করা মধুগন্ধে আমি আইতাম ভোমর হইয়া
এসে গুন গুনা গুন গানে তখন খেলতাম তোমায় লইয়া(গো)।
আমি আইতাম যাইতাম একই পথে করতাম না গো ভুল।

ওগো সেই গুল বাগিচায় নিশি রাইতে ঘুরতে আমি গেলে,
তোমার আবির রাঙা ঠোঁট দিয়া গো হাসতে পাপড়ি মেলে।
আমি তখন মুগ্ধ হইয়া লুটতাম হাসি তোমার পানে চাইয়া,  
আমি ইচ্ছা মতো সাধ মিটাইতাম তোমায় কাছে পাইয়া(গো)।
তখন তোমার রূপসাগরে পাল তুলিয়া হইতাম হারা কূল।