কবিতা: ঝড় হয়ে এসো-শাহীন ফেরদৌসী রুহী সুলতানা
কবিতা: ঝড় হয়ে এসো
শাহীন ফেরদৌসী রুহী সুলতানা
ওই দেখো কালো মেঘে ছেয়ে
গেছে বাংলার আকাশ
বিষের অনলটুকু ধুয়ে নাও
বহো ঝোড়ো বাতাস,
এসো নিয়ে তপ্ত রৌদ্র খরতাপ
পুড়ে খাক করে দাও তান্ডব
মহাপাপ
দূর্যোগের ঘনঘটায় কেঁদে
মরে জনগণ
শান্তির বার্তা নিয়ে এসো
ভরে উঠুক মন।
চেয়ে দেখো ঝাঁকে ঝাঁকে আসছে কারা শকুনের বেশে
মরেও মরেনা বারেবারে ফিরে
আসে এই দেশে।
সাজানো বাগানটা শেষ করে
দিলো এসে
ঝড় হয়ে এসো বাংলাকে ভালোবেসে
প্রলয়বেগে এসে ভেঙে দাও
দুর্জনের কালো হাত,
আকাশ ভরা চন্দ্র তারায়
ভরুক প্রতি রাত
সুখের ভেলায় ভাসুক হৃদয়
হাসুক ছেলেবেলা
ফিরে আসুক শহর গ্রামের
বৈশাখী সব মেলা।।



















