Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা:  আমার প্রথম প্রেমের কবিতাখানি—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা:  আমার প্রথম প্রেমের কবিতাখানি—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা:  আমার প্রথম প্রেমের কবিতাখানি—মোহাম্মদ আব্দুল আজিজ

 কবিতা:  আমার প্রথম প্রেমের কবিতাখানি
মোহাম্মদ আব্দুল আজিজ

আমার প্রথম প্রেমের কবিতাখানি
শুধু তোমারই জন্য, ওগো তোমারই জন্য
নেবে কি তুমি তা প্রেম উপহার?
দেবে কি মূল্য সে কবিতার?
ওগো মোর স্বপনচারিণী!

তুমি যে আমার চির কামনার
তুমি যে আমার চির সাধনার
তুমি যে আমার মধু যামিনী
তুমি যে আমার নিশি কামিনী
ওগো মোর প্রাণ সঞ্চারিণী!

তোমারই নামে আমি যে গো গাই
তোমারই কথায় সবই ফিরে পাই
তোমারই দেখায় আমি সুখি হই
ওগো তুমি ছাড়া যে আমি একা রই
ওগো মোর প্রিয় অনুরাগিণী!
 
তুমি যে গো তাই হয়েছো অনন্য
তোমাকে পেয়ে আমি হবো যে ধন্য  
তুমি যে গো মোর প্রথম ভালোবাসা
তুমি যে গো মোর আলোর আশা
ওগো মোর প্রিয় ভাষিনী!