Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: একটি কালজয়ী ভাষণ—বিপুল চন্দ্র রায়

কবিতা: একটি কালজয়ী ভাষণ—বিপুল চন্দ্র রায়

কবিতা: একটি কালজয়ী ভাষণ—বিপুল চন্দ্র রায়

একটি কালজয়ী ভাষণ
বিপুল চন্দ্র রায়

তর্জনীটা উঁচিয়ে যখন
কবি দিলেন ভাষণ,
লাখ মানুষের ভিড়ে তখন
কাঁপল শাসকের আসন।


একটি ভাষণ, একটি আশা
একটি দেশের প্রাণ,
বুকের ভেতর তুফান তোলে
সেই সাহসী স্লোগান।

'জয় বাংলা' স্লোগানে
শপথ নিল সবে,
লাল-সবুজের বিজয় কেতন
উড়ল বাংলার ঘরে ঘরে।