Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: আদায় কাঁচকলায়—মহসিন আলম মুহিন

কবিতা: আদায় কাঁচকলায়—মহসিন আলম মুহিন

কবিতা: আদায় কাঁচকলায়—মহসিন আলম মুহিন

কবিতা: আদায় কাঁচকলায়
মহসিন আলম মুহিন

যার সাথে যার ভাব, তার মুখ দেখাও লাভ,
আদায় কাঁচকলায় হলে, ছায়া মাড়ানো পাপ।।

মানুষ হলে উপকার করবে, যে যার সাধ্য মত,
এমন হলে বের করে দোষ, কার কি আছে কত।।

এতে কারো হয় না ভালো, বাড়ে  হিংসা, কলা, ছল,
একসাথে থাকা ফাঁকা বুলি, এরা ঘাড় তেরার দল।

ধোয়ার চেয়ে না ধোয়া ভালো, বেশী ধুয়ে সব গেলো,
দুষ্ট বলদ থাকার চেয়ে, শূন্য গোয়াল অনেক ভালো।।

একজনের নিঃশ্বাসে, আরেক জনের কষ্ট আসে,
একজনের দুঃখ দেখে! আরেক জনে মিষ্টি হাসে।।

তেলে আর জলে মিশ খায় না, সকলের তা জানা,
সাপ আর নেউলের সম্পর্কে জীবন ফানা ফানা।।

এমন কিছু মানুষ আছে যাদের সাথে থাকা দায়,
যেমন মিল খায় না কখনও আদায় কাঁচকলায়।।