Logo

সাহিত্য সংস্কৃতি    >>   অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি নির্ধারণ

অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি নির্ধারণ

অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি নির্ধারণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বাংলাদেশের অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভা আজ বুধবার (২রা পৌষ ১৪৩২/১৭ই ডিসেম্বর ২০২৫) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এবং ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত মেলা চলবে।

সভায় মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও সুশৃঙ্খল আয়োজন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।