Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: প্রেম পিরিতি, ভালোবাসা—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: প্রেম পিরিতি, ভালোবাসা—মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: প্রেম পিরিতি, ভালোবাসা—মোহাম্মদ আব্দুল আজিজ

প্রেম পিরিতি, ভালোবাসা
মোহাম্মদ আব্দুল আজিজ
 
প্রেম পিরিতি, ভালোবাসা কাঁদায় শুধু মন
বিধি! আর যেন কেউ ভালোবেসে কাঁদে না এমন।।
 
জানতাম নাতো আগে আমি ভালোবাসার জ্বালা
সুখের আশায় বাসলে ভালো থাকে দুঃখের ডালা।
আপন করে চাইলাম যারে হইলো না সে আপন
আমি দুঃখটারে সাথী করে কাটালাম জীবন।
ও বিধি! আর ভেঙ্গো না আমার মতো কারো সরল মন,-ঐ
 
এমন বিচার করলে বিধি আপন হইল পর
ভালোবাসায় বিষ মিশাইয়া ভেঙ্গেছ অন্তর।
তুমি যার অন্তরে দিয়েছ প্রেম, সুখেরই আশা
তার সবকিছু কেড়ে কেন করলে নিরাশা?
এখন এ প্রাণ ছাড়া আর কেড়ে নেবার নেই তো কোন ধন,-ঐ