আলোর উৎসব দীপাবলি উদযাপনে নিউইয়র্কে একত্রিত হচ্ছেন বিভিন্ন পুলিশ সংগঠনের সদস্যরা: নিউইয়র্কের ওয়ান পুলিশ প্লাজা অডিটোরিয়ামে ১০ নভেম্বর দীপাবলি উৎসব, আয়োজনে এনওয়াইপিডি দেশি সোসাইটিসহ চারটি সংগঠন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আলো, আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে নিউইয়র্কে উদযাপিত হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব দীপাবলি। ‘আলোর উৎসব’ হিসেবে পরিচিত এই আনন্দঘন উৎসব উপলক্ষে আগামী মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, নিউইয়র্কের ওয়ান পুলিশ প্লাজা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য দীপাবলি উদযাপন অনুষ্ঠান।
এনওয়াইপিডি দেশি সোসাইটি, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), ইন্ডিয়ান অফিসার্স সোসাইটি এবং হিন্দু অফিসার্স সোসাইটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের দরজা খুলবে বিকেল ৫টায় এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। উৎসব উপলক্ষে উপস্থিত অতিথিদের জন্য নিরামিষ খাবার ও হালকা নাশতার ব্যবস্থা রাখা হয়েছে।
দীপাবলি ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী উৎসব। অন্ধকারের ওপর আলোর বিজয়, অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় এবং জ্ঞান ও মানবিকতার বিকাশের প্রতীক হিসেবে এই উৎসব উদযাপিত হয়। প্রবাসে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠায় দীপাবলি উৎসব বিশেষ ভূমিকা পালন করে।
নিউইয়র্কের বিভিন্ন পুলিশ সংগঠনের সদস্য, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এবারের আয়োজন আনন্দঘন ও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানে অংশগ্রহণ ও উপস্থিতি নিশ্চিত করার জন্য যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ ও উপস্থিতি নিশ্চিতকরণ:
গোয়েন্দা কর্মকর্তা নীল নারায়ণ, সভাপতি, এনওয়াইপিডি দেশি সোসাইটি, ৯২৯-২১৩-৩৮৭৬।
ক্যাপ্টেন আকেএম আলম, সভাপতি, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা), ৯১৭-৪০২-৩৮৪৮।
লেফটেন্যান্ট জসপ্রীত গিল, সভাপতি, ইন্ডিয়ান অফিসার্স সোসাইটি, ৫১৬-৭১৩-৬৩৯৮।
পুলিশ কর্মকর্তা রাজীব ঘোষ, সাধারণ সম্পাদক, হিন্দু অফিসার্স সোসাইটি, ৯২৯-৩৬৪-৭৬৯৬।
হিন্দু অফিসার্স সোসাইটির সাধারণ সম্পাদক রাজীব ঘোষ সকলকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আলোর এই উৎসব সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে সকলকে দীপাবলি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবের আনন্দ ভাগাভাগি করার আমন্ত্রণ জানানো হয়েছে।



















