Logo

ইউএসএ নিউজ    >>   ইরানকে নিয়ে ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়াবেন না ডোনাল্ড ট্রাম্প

ইরানকে নিয়ে ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়াবেন না ডোনাল্ড ট্রাম্প

ইরানকে নিয়ে ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়াবেন না ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আশ্বাস দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ট্রাম্প কোনোভাবেই ইরানের সঙ্গে সংঘাতকে ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নিতে দেবেন না।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশগ্রহণ নিয়ে সমালোচনার মুখে প্রশাসনের সামরিক পদক্ষেপের পক্ষে সাফাই দিতে গিয়ে এ বক্তব্য দেন ভ্যান্স।

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজের (Fox News) আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে এক রিপাবলিকান ভোটারের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই ভোটার জানতে চান, ব্যয়বহুল বিদেশি যুদ্ধে জড়িয়ে পড়া বন্ধ করার যে প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন দিয়েছিল, তা পূরণ করা সম্ভব হয়েছে কি না।

জবাবে ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ নিয়ে মানুষের হতাশা তিনি বুঝতে পারেন। এ সময় ইরাকে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

ভ্যান্স বলেন, গত সাত মাস ধরে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে জড়িয়ে রয়েছে। গত ৪৭ বছর ধরেই দেশটি ইরানের সঙ্গে বিভিন্ন বিষয়ে মোকাবিলা করে আসছে। তিনি বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।’

তিনি আরও বলেন, দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের বিরোধিতা করার অর্থ সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা করা নয়। তাঁর ভাষ্য, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্ধারিত লক্ষ্য অর্জন করবেন। এরপর প্রশাসন অন্যান্য অগ্রাধিকারের বিষয়ে মনোযোগ দেবে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ