Logo

ইউএসএ নিউজ    >>   ঐক্য ও সম্প্রীতির বন্ধনে সিলেটবাসীর মহামিলন: লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন ১১ অক্টোবর

ঐক্য ও সম্প্রীতির বন্ধনে সিলেটবাসীর মহামিলন: লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন ১১ অক্টোবর

ঐক্য ও সম্প্রীতির বন্ধনে সিলেটবাসীর মহামিলন: লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন ১১ অক্টোবর

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আগামী ১১ অক্টোবর রবিবার লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সম্মেলনকে ঘিরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সিলেটবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলন সফল করতে ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক কমিটির উদ্যোগে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর রাত ১১টায় ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনাল কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় জাতীয় সম্মেলনকে সর্বাঙ্গীনভাবে সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, ব্যাপক অংশগ্রহণ এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর ও বিশিষ্ট কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব লিয়াকত আলী, আলহাজ্ব আসাদ মিয়া, আসকর আলী, আব্দুল ওয়াহিদ বাবুল, শাহ শাফী, আব্দুর রউফ তালুকদার, মফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, বদরউদ্দিন চৌধুরী বাবর, মোহাম্মদ মুজিব মিয়া, আলমগীর আলম, সাইফুল ইসলাম সিপু, সৈয়দ কাহের, জহির আলী, ফয়সল রহমান, বসর সিকদার, ইকবাল হোসেন, সুমন তরফদার, আব্দুল বাছিত বাচ্চু, আনোয়ার আলী, মাহমুদ মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, শামসুল হক রানু, এম এ রউফ, আব্দুল কাইয়ুম জহির, আব্দুল আজিজ মাখন, এম এ সামাদ, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, আব্দুল বসর, পারভেজ খান, ফয়ছল চৌধুরী, জাভেদ আহমেদ, ফয়সল মনসুর, এনামুল হোসেন সুয়েব, আজম সবুজ, মহারাজ ও গিয়াস আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঐক্যের বন্ধনে একত্রিত হয়ে সিলেটের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির পতাকা আরও উঁচুতে তুলে ধরাই গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অন্যতম প্রধান লক্ষ্য। ১১ অক্টোবরের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন হবে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটবাসীর পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা।

তিনি বলেন, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কেন্দ্রীয় সম্মেলন আরও প্রাণবন্ত, সফল ও স্মরণীয় হয়ে উঠবে। সম্মেলনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ তুলে ধরার ক্ষেত্রেও সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের সঙ্গে প্রবাসী সিলেটবাসীর সম্পর্ক আরও সুদৃঢ় করাও এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। তাই দলমত, মতাদর্শ ও ব্যক্তিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে বৃহত্তর সিলেটের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত সিলেটবাসীর জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও সামাজিক আয়োজন। সম্মেলনের মাধ্যমে প্রবাসী সিলেটবাসীর মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বৃহত্তর সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রস্তুতি সভা থেকে ১১ অক্টোবর লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিতব্য ইনঅগুরেশন সেরিমনি ও কেন্দ্রীয় জাতীয় সম্মেলন সফল করতে যুক্তরাজ্যের সর্বস্তরের সিলেটবাসীকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসী সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই আয়োজন ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।

সংবাদ প্রেরক
শেখ নুরুল ইসলাম
প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে ।