কবিতা: স্মৃতির বাদল—সুবর্ণা দাস
স্মৃতির বাদল
সুবর্ণা দাস
বৃষ্টি এলে খুব উদাস লাগে
মনের আরশিতে স্মৃতিরা একে একে জাগে
সেই বকুল গাছ, মৃত্তিকা ভেজা ঘ্রাণ
তুমি-আমি, কত কথা, মান-অভিমান
এমনি বৃষ্টি ছিল সেদিন--
এক ছাতার নিচে দুজন
কয়েকটি ভেজা বকুল কুঁড়িয়ে
তুমি আমার হাতে দিলে।
আমি হাত বাড়ালাম,
তোমার স্পর্শ আমায় আলিঙ্গন করলো
এক উষ্ণ অনুভবে হৃদয় ছোঁয়ে গেলো
চার দেয়ালের নিবিড়তার চেয়ে
প্রকৃতির অনুসঙ্গে একটু ছোঁয়াও
যেন অনুপম সৌন্দর্য, বিমোহিত হলাম
মনের খাতা খুলে লিখে ফেললাম
তোমার আমার নাম
তারপর কী হয়েছিলো বলো তো?
ভালোবাসা---
হ্যাঁ, সেই থেকে ভালোবাসার শুরু।



















