Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: গোলাপ কেন কাঁদে—মহসিন আলম মুহিন

কবিতা: গোলাপ কেন কাঁদে—মহসিন আলম মুহিন

কবিতা: গোলাপ কেন কাঁদে—মহসিন আলম মুহিন

কবিতা: গোলাপ কেন কাঁদে
মহসিন আলম মুহিন

কাঁদো চিৎকার করে কাঁদো-
আকাশে বাতাসে, ভেজা গলাটি সাধো।।

নতুন করে শোধ করো ঋণ-
ভুলেও যেন থামেনা-কণ্ঠের বীণ।।

বাগানও আছে, ফুলও আছে-
ভক্ত মালীরা সবাই-কই হারিয়ে গেছে।।

গোলাপ কাঁদে, দেখে, শিউলী কাঁদে-
কাঁদে চাঁপা, শাপলাও জলে কাঁদে।।

দেখো শুধু কাঁন্না নেই-
রক্ত জবা, সূর্যমুখী, ওরা আছে আনন্দেই।।

রক্ত জবা লাল পেয়েছে-
জুলাই আগষ্টে, ছাত্র-জনতার কাছে।।

আবার সূর্যমুখীটাও মৃদু হাসে-
উঁকি মারে নতুন স্বাধীন ভোরের আকাশে।।

গোলাপের মনটা শুধুই খারাপ-
তাকে যারা করতো কদর আজকে তাদের অভাব।।

শুধু গোলাপকে যারা নেবে-
তারাই সবে হারিয়ে গেছে বারুদের উত্তাপে।।

তাইতো, কাঁদে গোলাপ কাঁদে-
বিরহে গোলাপ ঝরে পড়ে চার বেহারার কাঁধে।।