Logo

ইউএসএ নিউজ    >>   জর্ডানে ইরানের হামলায় নিহত যুক্তরাষ্ট্রের দুই সেনার পরিচয় প্রকাশ করলো পেন্টাগন

জর্ডানে ইরানের হামলায় নিহত  যুক্তরাষ্ট্রের দুই সেনার পরিচয় প্রকাশ করলো পেন্টাগন

জর্ডানে ইরানের হামলায় নিহত যুক্তরাষ্ট্রের দুই সেনার পরিচয় প্রকাশ করলো পেন্টাগন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জর্ডানে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় নিহত দুই যুক্তরাষ্ট্রের সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন)। নিহতরা হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫) এবং প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস (১৯)। সোমবার (২০ জুলাই) পেন্টাগনের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজ ও সিএনএন এ তথ্য জানায়।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, টেক্সাসের ক্যারোলটনের বাসিন্দা ইসাবেলা গঞ্জালেস শুক্রবারের হামলায় নিহত হন। অপরদিকে হাওয়াইয়ের এওয়া বিচের বাসিন্দা টাইলার জেমস ফিহান শনিবার মৃত্যুবরণ করেন। এর আগে, শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জর্ডানের ওই যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে।

পেন্টাগন জানিয়েছে, হামলায় আরও কয়েকজন যুক্তরাষ্ট্রের সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। হরমুজ প্রণালি ঘিরে বিরোধের পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার জবাবে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এর ফলে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: জাগোনিউজ