Logo

ইউএসএ নিউজ    >>   আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাস্পের

আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাস্পের

আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাস্পের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আলোচনায় ফিরে না আসে, তাহলে আগামী সপ্তাহে দেশটির সেতু ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় তিনি দাবি করেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, “আগামী সপ্তাহটি তাদের জন্য সত্যিই খুব খারাপ হবে। আমরা তাদের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব। তারা আলোচনার টেবিলে না এলে তাদের সেতুগুলোও ধ্বংস করে দেওয়া হবে।”

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের হুঁশিয়ারি থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে ইরানের বন্দরগুলো অবরোধের বিষয়টিও আবার আলোচনায় আসে। উল্লেখ্য, গত এপ্রিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো, বিশেষ করে সেতু ও বিদ্যুৎকেন্দ্রের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন।

এ ধরনের হুঁশিয়ারির বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আগে সতর্ক করে বলেছিলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ বা বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ ছাড়া ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী, বেসামরিক জনগণের জীবনধারণের জন্য অপরিহার্য স্থাপনা ও অবকাঠামোর ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। সূত্র: বিবিসি, জাগোনিউজ।