উৎসবমুখর পরিবেশে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন সম্পন্ন: বেলমন্ট লেক স্টেট পার্কে দিনব্যাপী মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও আকর্ষণীয় র্যাফেল ড্রতে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কের পাইন প্যাভিলিয়নে সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ, ইনকের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বরিশালবাসীর মিলনমেলায় সংগঠনের সদস্য, তাদের পরিবার ও শুভানুধ্যায়ীদের ব্যাপক উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
বনভোজনে ছিল আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, শিশু ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে নানা আয়োজন এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। র্যাফেল ড্র-এর বিশেষ আকর্ষণ ছিল কালেকটিভ একাডেমির স্বত্বাধিকারী শিরীন আক্তারের সৌজন্যে একটি ডায়মন্ড নেকলেস, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সবিতা দাস, ফরিদ রহমান ও মোছা. শারমিন। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
বনভোজন বাস্তবায়নে আহ্বায়ক মো. শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হাওলাদার, প্রধান সমন্বয়কারী এম. এ. সালাম আকন্দ, অর্থ সচিব সালেহ উদ্দিন সোহেল, সদস্য সচিব মো. আবু বক্কর সিদ্দিকী টিটুসহ বনভোজন উদযাপন কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ে ছিলেন কামরুজ্জামান বাচ্চু, আবুল বাশার খান, শফিকুর রহমান, অ্যাডভোকেট মাসুদ সিকদার, মোহাম্মদ নাছিম হাওলাদার, সাঈদুর রহমান এবং টিএম রুহুল আমিন। ক্রয়, আপ্যায়ন, ক্রীড়া, স্বেচ্ছাসেবক ও অভ্যর্থনা কমিটির সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকাত আকবর রিচি ও বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারিসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসী বরিশালবাসী অংশ নেন।
সংগঠনের সভাপতি কায়কোবাদ খান ও সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল বনভোজন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল আয়োজক, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক, শিল্পী এবং অংশগ্রহণকারী প্রবাসী পরিবারগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বরিশালের ঐতিহ্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে এবং আগামী দিনেও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।



















