Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ডের দায়িত্ব গ্রহণ, চার বছরের নতুন যাত্রা শুরু

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ডের দায়িত্ব গ্রহণ, চার বছরের নতুন যাত্রা শুরু

নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নতুন ট্রাস্টি বোর্ডের দায়িত্ব গ্রহণ, চার বছরের নতুন যাত্রা শুরু

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও সুপ্রতিষ্ঠিত আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনকের নবগঠিত ১০ সদস্যের ট্রাস্টি বোর্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সংগঠনের ধারাবাহিকতা, জবাবদিহিতা এবং ভবিষ্যৎ নেতৃত্বকে আরও সুসংহত করার লক্ষ্যে গঠিত এই ট্রাস্টি বোর্ড আগামী চার বছর দায়িত্ব পালন করবে।
গত শুক্রবার ২৬ জুন ২০২৬ ব্রুকলিনে বৃহত্তর নোয়াখালী সোসাইটির নিজস্ব ভবনে কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথ সভায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, উপদেষ্টা ও সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনির্বাচিত ট্রাস্টিদের বরণ করে নেন।


নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যরা হলেন— এ কে এম শহিদ উল্যাহ, সালামত উল্যাহ, মফিজুর রহমান, মোহাম্মদ রব মিয়া, নাজমুল হাসান মানিক, রফিকুল ইসলাম ভূঁইয়া, রমেশ চন্দ্র দেবনাথ, গোলাম সারোয়ার, খোকন মোশারফ এবং আবুল কালাম।
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত ট্রাস্টি বোর্ড জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় সদস্যরা নিজেদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নির্বাচন করবেন।
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এস এম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নবনির্বাচিত ট্রাস্টি সালামত উল্যাহ, নাজমুল হাসান মানিক, গোলাম সারোয়ার ও খোকন মোশারফ। এছাড়া বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য নাজির ভান্ডারি, মমিনুল ইসলাম, শাহ আলম, মাইনুল উদ্দিন মাহবুব, শাহ নাসের স্বপন ও মালেক খান। কার্যনির্বাহী কমিটির পক্ষে বক্তব্য দেন সহ-সভাপতি তাজু মিয়া, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক রুদ্র মাসুদ এবং সদস্য মাহমুদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বৃহত্তর নোয়াখালী সোসাইটির অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ বাংলাদেশ সেমেট্রি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রবাসী কমিউনিটির কল্যাণে নতুন উদ্যোগ ও সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরেও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। বক্তারা সংগঠনের ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: পরিচয় ।