জালালাবাদ ভবনের অকৃত্রিম বন্ধু শাহ রকিব আলীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের গভীর শোক
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কৃতী সন্তান ও প্রবাসী কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব শাহ রকিব আলী নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সংগঠনের এক শোকবার্তায় বলা হয়, শাহ রকিব আলী ব্যক্তি জীবনে অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী একজন মানুষ ছিলেন। তিনি জালালাবাদ ভবনের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে দীর্ঘদিন বিভিন্ন কর্মকাণ্ডে আন্তরিক সহযোগিতা ও অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে জালালাবাদ পরিবার একজন শুভানুধ্যায়ী ও নিবেদিতপ্রাণ মানুষকে হারালো।
সংগঠনের সভাপতি মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানান যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। পাশাপাশি তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।



















