Logo

ইউএসএ নিউজ    >>   বিংহ্যামটনে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে ট্যাক্স ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা—সিপিএ শ্রাবণীর দিকনির্দেশনায় যুক্তরাষ্ট্রের করনীতি, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সেবায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

বিংহ্যামটনে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে ট্যাক্স ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা—সিপিএ শ্রাবণীর দিকনির্দেশনায় যুক্তরাষ্ট্রের করনীতি, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সেবায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

বিংহ্যামটনে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে ট্যাক্স ও ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা—সিপিএ শ্রাবণীর দিকনির্দেশনায় যুক্তরাষ্ট্রের করনীতি, ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক সেবায় সচেতনতা বৃদ্ধির আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঠিক কর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং ব্যবসায়িক সফলতার পথ সুগম করতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুম কাউন্টির বাংলাদেশি অধ্যুষিত বিংহ্যামটন শহরের এন্ডিকট এলাকায় এক তথ্যবহুল ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


গত ১৩ জুন ২০২৬, শনিবার ৩২ ওয়াশিংটন অ্যাভিনিউয়ে অবস্থিত লাইসেন্সপ্রাপ্ত রিয়েলটর এমডি জুনায়েদের অফিস হলরুমে অনুষ্ঠিত এই সভার আয়োজন করেন লাইসেন্সপ্রাপ্ত রিয়েলটর এমডি জুনায়েদ, লাইসেন্সপ্রাপ্ত রিয়েলটর শাখাওয়াত হোসেন (হাওয়ার্ড হান্না), সাজল বড়ুয়া এবং তন্ময় মজুমদার।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (CPA) শ্রাবণী, যিনি ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান এবং অলাভজনক সংস্থার ট্যাক্স পরিকল্পনা, অ্যাকাউন্টিং, আর্থিক ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি একজন অনুমোদিত IRS e-file Provider হিসেবে যুক্তরাষ্ট্রের কর আইন, সঠিকভাবে ট্যাক্স রিটার্ন দাখিলের গুরুত্ব, ট্যাক্স পরিকল্পনার মাধ্যমে আর্থিক সাশ্রয়, ব্যবসায়িক হিসাবরক্ষণ এবং নন-প্রফিট প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরেন।


আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা ব্যক্তিগত ও ব্যবসায়িক ট্যাক্স সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপন করলে সিপিএ শ্রাবণী বাস্তব অভিজ্ঞতার আলোকে সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা ও কার্যকর সমাধান তুলে ধরেন। তাঁর উপস্থাপনা প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইসেন্সপ্রাপ্ত রিয়েলটর এমডি জুনায়েদ, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুল ওয়াদুদ, রিয়েল এস্টেট এজেন্ট শাখাওয়াত হোসেন টিপু, সাংবাদিক মাহফুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, পেশাজীবী ও কমিউনিটির সদস্যরা।


বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের জটিল করব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণা অর্জন এবং আইনসম্মত আর্থিক পরিকল্পনা প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ কমিউনিটির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী করে তুলবে।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক সেমিনার, পেশাভিত্তিক কর্মশালা ও মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।