Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে চলন্ত গাড়ি উল্টে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা পেল চালক

নিউইয়র্কে চলন্ত গাড়ি উল্টে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা পেল চালক

নিউইয়র্কে চলন্ত গাড়ি উল্টে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা পেল চালক

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের জ্যামাইকা অ্যাভিনিউ ও পার্সন্স বুলেভার্ডের কর্নারে শনিবার (২৩ মে ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে একটি সাদা রঙের চলন্ত গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। আকস্মিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই গাড়ির চালক নিজেই গাড়ি থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্যরা চালকের শারীরিক অবস্থা এবং দুর্ঘটনাকবলিত গাড়ির পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে গাড়িটি উল্টে যায়, সে বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।