বিশ্ব শান্তির বার্তায় নিউইয়র্কে ২৮তম বার্ষিক হরিনাম সংকীর্তন—ভক্তিমূলক মহাসমাবেশে মুখরিত দিব্যধাম মন্দির
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ২৬ এপ্রিল ২০২৬, রবিবার নিউইয়র্কের উডসাইডে অবস্থিত দিব্যধাম মন্দিরে শ্রীমদ্ভগবদ গীতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো ২৮তম বার্ষিক হরিনাম সংকীর্তন ২০২৬। বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও আধ্যাত্মিক জাগরণের প্রত্যয়ে আয়োজিত এই ভক্তিমূলক নাম সংকীর্তন প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন স্বনামধন্য ধর্মীয় সাংস্কৃতিক সংগঠন ও মন্দির অংশগ্রহণ করে ভক্তিমূলক কীর্তন পরিবেশন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—Bangladesh Hindu Mandir, Namhatta Samprodai (NY), Hari Bhakti Procharini (Bronx), SatSangha, Hari Chand Guru Chand Motua Mission, Guru Chakra Paribar, Ram Thakur অনুসারী ভক্তবৃন্দ, Shri Krishna Bhakta Sangha (Nilkaml ও Prodip দাদা), Jamaica Kali Mandir, Gurukul, SreKrishna Bhakta Shangha, MohaKali Temple, Bangladesh Puja Samiti, Balgopal Samprodhya, Matri Sangha, Gour Nitai Sangha, Radha Madhab Mandir (Brooklyn), Om Shakti Mandir, Gita Sangha, Hari Horoye Nomoho, Dhula Makhore এবং Looter Gan।
ভক্তিমূলক নামসংকীর্তন ও ধর্মীয় আবেগে ভরপুর এ আয়োজন প্রবাসে সনাতনী ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। দিনব্যাপী কীর্তনের মাধ্যমে ভক্তরা ভগবানের নামে আত্মনিবেদন করেন এবং বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করেন।
শ্রীমদ্ভগবদ গীতা সংঘের সভাপতি রবীন্দ্র পাল তাঁর বক্তব্যে বলেন, “প্রতি বছর এই নামসংকীর্তনের মাধ্যমে আমরা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ভক্তি, ভালোবাসা ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার চেষ্টা করি। এই মহতী আয়োজনে সকল ভক্তদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও সকলের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং প্রবাসে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



















