Logo

ইউএসএ নিউজ    >>   বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
২৫ এপ্রিল ২০২৬, শনিবার রাত ৮টায় নিউইয়র্কের Eatzy Chinese পার্টি হলে আগামী ১৫, ১৬ ও ১৭ মে ২০২৬ অনুষ্ঠিতব্য “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬” উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
গোপাল সান্যালের সাবলীল উপস্থাপনায় এবং একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের সভাপতি নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সংগঠকেরা অংশগ্রহণ করেন।


সভায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন—সংগঠক ও আবৃত্তিশিল্পী মিথুন আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ জাকির আহমেদ রনি, সাংবাদিক পিনাকী তালুকদার, মো: আব্দুল হামিদ, জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি ড. এম. এনামুল হক, জনপ্রিয় উপস্থাপক স্বাধীন মজুমদার, আবৃত্তি শিল্পী মুনমুন সাহা, ফারহানা ইলিয়াস তুলি, জিনাত নবী, সুতপা মন্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক হুসনে আরা, ফাহমিদা ইয়াসমীন এ্যানি, মনিরা আকন্জ্ঞি, রওশন আরা নীপা, কণ্ঠশিল্পী তাহমিনা শহীদ, দীলিপ কুমার মোদক, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, হিরো চৌধূরী, সাজ্জাদ হোসেন সবুজ, লিটু আনাম, সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের সদস্য সচিব মুজাহিদ আনসারী, সহ-সভাপতি মুহম্মদ ফজলুর রহমান, ফোবানা সংগঠনের চেয়ারম্যান ও বই মেলার যুগ্ম আহ্বায়ক জাকিরিয়া চৌধূরী, ইয়াকুব আলী মিঠু, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আবৃত্তিকার গোপন সাহা, কবি ফকির ইলিয়াস, সংগঠক গোপাল সান্যাল, সংগঠনের প্রচার সম্পাদক আসলাম খান এবং প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা।


মতবিনিময় সভায় বক্তারা বলেন, “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা” শুধু একটি বইমেলা নয়—এটি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের বই, প্রবাসী লেখকদের প্রকাশনা, শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা এবং লেখক-পাঠক সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে।


সভায় জানানো হয়, এবারের বইমেলায় আধুনিক স্টল ব্যবস্থাপনা, ডিজিটাল বুক কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী এবং শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসে বাংলা বইমেলাকে নতুন মাত্রা দেবে।


উপস্থাপক গোপাল সান্যাল তার বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু আমাদের পতাকা, মানচিত্র ও স্বাধীনতার প্রতীক। বাংলা ও বাঙালির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি।” তিনি আরও বলেন, প্রবাসে বর্ষবরণ আয়োজনে সম্মিলিত মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের উদ্যোগে যে শোভাযাত্রায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি সর্বাগ্রে বহন করা হয়, তা দেশ-বিদেশে এক অনন্য উদাহরণ।
বক্তারা সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে বলেন, “প্রবাসে এমন ঐতিহ্যবাহী ও চেতনাবাহী আয়োজন আমাদের গর্বিত করে।”


এছাড়া সভায় কিছু বক্তা সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ উল্লেখ করে সংবিধান লঙ্ঘন ও মুক্তিযুদ্ধ জাদুঘর ধ্বংসের অভিযোগে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতারের দাবি জানান।
সর্বশেষে বক্তারা ঐক্যবদ্ধভাবে “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬” সফল করতে সকল প্রবাসী বাঙালির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং এই আয়োজনকে প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।