Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন, দোয়া ও ঐক্যের আহ্বান

নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন, দোয়া ও ঐক্যের আহ্বান

নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)-এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন, দোয়া ও ঐক্যের আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গত ৩০ মার্চ সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ বদিউল আলম এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া।
সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, জহুরা বেগম, রিপন মিয়া ও সাহাদাত হোসেন রাজু। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সদস্য জামালুর রহমান চৌধুরী, সুলতান ভূঁইয়া, নূর আলম, নুরুল হুদা ও জামাল হোসেনসহ আরও অনেকে।


অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান, সৈয়দা মাহমুদা শিরিন, তোফাজ্জল হোসেন, মোঃ আকতার হোসেন, আনোয়ার হোসেন মন্ডল, আকরাম হোসেন, রিদওয়ানুল বারী, মোঃ রাশেদ মিয়া, দিদার চৌধুরী ও মোঃ সোহেল রানাসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি তার বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য বিশদভাবে তুলে ধরেন এবং প্রবাসে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতি তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দেশের সংকটময় সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন এবং সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং মোহাম্মদ সোহরাব হোসেনের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।