Logo

ইউএসএ নিউজ    >>   ব্রঙ্কসে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের উদ্যোগে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন—শ্রদ্ধা, স্মৃতি ও সাংস্কৃতিক পরিবেশনায় অনন্য আয়োজন

ব্রঙ্কসে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের উদ্যোগে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন—শ্রদ্ধা, স্মৃতি ও সাংস্কৃতিক পরিবেশনায় অনন্য আয়োজন

ব্রঙ্কসে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের উদ্যোগে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন—শ্রদ্ধা, স্মৃতি ও সাংস্কৃতিক পরিবেশনায় অনন্য আয়োজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ২৬ মার্চ, বৃহস্পতিবার নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে মূলধারার রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি। কর্মসূচির শুরুতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় এবং শহীদদের স্মরণে স্মৃতিসৌধ মুর‍্যালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধভিত্তিক নাট্য পরিবেশনার আয়োজন করা হয়।


কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদের সভাপতিত্বে এবং রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সোসাইটি ইনক-এর সাবেক সভাপতি আব্দুল রহিম বাদশা, ব্রঙ্কস ব্যুরো আওয়ামী লীগের সভাপতি এম এ মুহিত, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক-এর প্রধান উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক-এর সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মিলনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর সভাপতি শেখ জামাল হোসাইন, কমিউনিটি এক্টিভিস্ট জামাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদের উপদেষ্টা তোফায়েল আহম্মেদ চৌধুরী, বিজয় কৃষ্ণ সাহা, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফরসহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক।


সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক-এর নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা প্রবাসে স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কবি সুধাংশু কুমার মন্ডলের রচনা ও পরিচালনায় মঞ্চস্থ মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা “রক্তে রাঙা মুক্তিযুদ্ধ”। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন এম এ নাসির (বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের ভূমিকায়), সুধাংশু কুমার মন্ডল (শহীদ মুক্তিযোদ্ধা), মিয়া মোহাম্মদ দাউদ (মুক্তিযোদ্ধা), নূরুল ইসলাম মিলন (মিত্রবাহিনী কমান্ডার) এবং পল্লব সরকার (রাজাকার)।
পুরো আয়োজনটি প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও চেতনা পুনরুজ্জীবিত করার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়। সূত্র: কাজী রবিউজ্জামান।