কবিতা: আচমকা ফেইসবুকে দেইখ্যা—মোহাম্মদ আব্দুল আজিজ
কবিতা: আচমকা ফেইসবুকে দেইখ্যা
মোহাম্মদ আব্দুল আজিজ
আচমকা ফেইসবুকে দেইখ্যা একটা সুন্দর মাইয়া,
আমি নিমেষহারা হইয়া তারে দেখলাম শুধু চাইয়া।
কী বলবো তার রূপের কথা যেন সাক্ষাৎ পরি,
তখন ইচ্ছে ছিল ছবিটা ছুঁই, একটু আদর করি।
তার ছবি দেখে আমার যে গো কী যে লাগলো ভালো,
যেন ফেইসবুকে এক পূর্ণিমার চাঁদ করে আছে আলো।
আমার জীবনটা যে ধন্য হতো তারে কাছে পাইয়া।
তার মুখের হাসি নিল যে গো আমার হৃদয় কেড়ে,
তারে দেখার তরে ফেইসবুকটারে যাই না কভু ছেড়ে।
আমার কি যে হলো তখন থেকে ভাবনা হলো মূল,
আমার কামে কাজে করি শুধুই হাজার রকম ভুল।
সে দেখতো যদি কী হাল আমার একবার কাছে আইয়া।


















