Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: ঈদ বলো কার না? —মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ঈদ বলো কার না? —মোহাম্মদ আব্দুল আজিজ

কবিতা: ঈদ বলো কার না? —মোহাম্মদ আব্দুল আজিজ

ঈদ বলো কার না?
—মোহাম্মদ আব্দুল আজিজ

ঈদ নিয়ে ভাবনা নেই বলো কার না?
ঈদ আসে, ঈদ যায়—ঈদ বলো কার না?
কেউ ভাবে এই ঈদে পুরোনো সব আর না,
কারো গায়ে জামা নেই—বলে ঈদ তার না।
কারো মনে সাধ জাগে—দেশে গিয়ে ঈদ না,
কারো বা দেশে যেতে দু’চোখে তার নিদ না।
কেউ চায় ঈদে ঈদে মাস কেটে যাক না,
কেউ বলে দুঃখ পেয়ে ঈদ দূরে থাক না।

কারো পাতে বিরিয়ানি, কারো পাতে ফেন না,
কারো ঈদ শুভক্ষণ, কারো লাগে ঘেন্না।
কারো আছে ভুরি ভুরি, তবু চাই—দেন না!
কারো ঘরে নুন নেই, মুখে তবু নেন না।
কারো ঈদ সুখময়, কারো চোখে কান্না,
কেউ ঈদে বেঁচে আছে, কেউ আবার পান না।
তবু ঈদ চায় দিতে মুখে হাসি—কার না?
ঈদ মানে হাসিখুশি, মনে দুঃখ আর না।