Logo

ইউএসএ নিউজ    >>   প্রবাসে শোকের ছায়া: ডেনিস গোমেজ আর নেই

প্রবাসে শোকের ছায়া: ডেনিস গোমেজ আর নেই

প্রবাসে শোকের ছায়া: ডেনিস গোমেজ আর নেই

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রবাসী বাঙালি খ্রিস্টান সম্প্রদায়ের সুপরিচিত মুখ ডেনিস গোমেজ (জন্ম: ০১ এপ্রিল ১৯৫৭ – মৃত্যু: ১৯ ফেব্রুয়ারি ২০২৬) ইন্তেকাল করেছেন। তাঁর এই প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও কমিউনিটির মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ডেনিস গোমেজ ছিলেন প্রয়াত ডেভিড গোমেজ ও ফিলোমেনা গোমেজের সন্তান। তাঁর গ্রামের বাড়ি বালিদিয়র, ডেভিড মাস্টার বাড়ি। জীবদ্দশায় তিনি ধর্মপ্রাণ, সদালাপী ও মানবিক গুণাবলির জন্য সকলের কাছে সমাদৃত ছিলেন।
তাঁর শেষকৃত্যানুষ্ঠানের অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কুইন্সের ম্যাসপেথে অবস্থিত DeAngelo Funeral Home-এ (৬৪-১৮ ফ্লাশিং অ্যাভিনিউ) ভিউয়িং অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা ৪৫ মিনিটে জ্যাকসন হাইটসের St. Joan of Arc চার্চে (৮২-০০, ৩৫তম অ্যাভিনিউ, নিউইয়র্ক ১১৩৭২) তাঁর আত্মার শান্তির উদ্দেশ্যে পবিত্র মিসা অনুষ্ঠিত হবে।
একই দিন ফার্মিংডেল, নিউইয়র্কে অবস্থিত St. Charles/Resurrection Cemeteries-এ (২০১৫ ওয়েলউড অ্যাভিনিউ) তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, ডেনিস গোমেজ প্রভুর সান্নিধ্যে চলে গেছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করে সকলের নিকট প্রার্থনা প্রার্থিত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে তাঁদের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।
এই শোকবার্তা প্রদান করেছে প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, ইনক. (PBCA)।