কুইন্সে শতশত মানুষের উপস্থিতিতে স্টিভেন রাগার স্টেট সিনেট প্রচারণা শুরু: “ওয়েস্টার্ন কুইন্সের নেতৃত্বকে সঙ্গে নিয়ে ভাড়াটিয়া, শ্রমজীবী ও অভিবাসীদের পক্ষে লড়াই চালিয়ে যাব”
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে নিউইয়র্কের সানিসাইডে কুইন্স বুলেভার্ডের ৪৩ স্ট্রিট সাবওয়ে স্টেশনের নিচে শতশত সমর্থকের উপস্থিতিতে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১২-এর প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন Steven Raga।
২০২২ সালে নির্বাচিত হয়ে তিনি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর ডেমোক্রেটিক অ্যাসেম্বলিমেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। আজীবন কুইন্সের বাসিন্দা রাগা বর্তমানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে উডসাইড, এলমহার্স্ট, ইস্ট এলমহার্স্ট, মাসপেথ ও জ্যাকসন হাইটসের জনগণের প্রতিনিধিত্ব করছেন। এবার তিনি স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১২ থেকে প্রার্থী হয়েছেন।
বর্তমানে স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১২-এর দায়িত্বে আছেন Michael Gianaris। এই ডিস্ট্রিক্টের আওতাভুক্ত এলাকাগুলো হলো—অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, সানিসাইড, উডসাইড, মাসপেথ, রিজউড, এলমহার্স্টের কিছু অংশ এবং উডহ্যাভেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট Donovan Richards, কাউন্সিলমেম্বার Julie Won, অ্যাসেম্বলিমেম্বার Catalina Cruz, সাবেক সিটি কাউন্সিলমেম্বার Jimmy Bramer, ডেমোক্রেটিক ও বাংলাদেশী কমিউনিটির লিডার ফাহাদ সোলায়মান , জাফর মোহাম্মদ , বাংলাদেশ সুসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম , সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী , এবং Filipino American Democratic Club of New York-এর নেতৃবৃন্দসহ বিভিন্ন কমিউনিটি নেতা, ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
সমর্থকদের উদ্দেশে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখতে গিয়ে স্টিভেন রাগা বলেন, “আমাদের প্রতিবেশী, নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা, ব্যবসায়ী ও ইউনিয়ন সদস্য—আপনাদের সবাইকে ধন্যবাদ। সানিসাইড, এলমহার্স্ট, জ্যাকসন হাইটসসহ পুরো ওয়েস্টার্ন কুইন্সে আমরা একসঙ্গে সংগঠিত হয়েছি। আজ আপনাদের এই উপস্থিতি আমাদের সংগ্রামকে আরও শক্তিশালী করেছে।”
তিনি ৪৬তম স্ট্রিটের ৭ নম্বর ট্রেন স্টেশনের কথা উল্লেখ করে বলেন, “এই আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেন ২৪ ঘণ্টা, বছরে ৩৬৫ দিন আমাদের শহরকে সচল রাখে। এখান থেকেই আমাদের প্রতিবেশীরা সূর্য ওঠার আগেই কাজে যান, গভীর রাতে ঘরে ফেরেন। লা গার্ডিয়া কমিউনিটি কলেজ, এভিয়েশন হাই স্কুল—এই সব প্রতিষ্ঠান আমাদের শহরের ভিত্তি শক্ত রাখে।”
রাগা বলেন, বহুদিন ধরে কমিউনিটি স্টেকহোল্ডার ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তিনি আজ আনুষ্ঠানিকভাবে স্টেট সিনেট প্রার্থিতা ঘোষণা করছেন।
“সানিসাইড, উডসাইড, অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, রিজউড ও জ্যাকসন হাইটসের নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা ভাড়াটিয়াদের অধিকার, শ্রমজীবী মানুষের স্বার্থ ও প্রগতিশীল পরিবর্তনের জন্য কাজ করব। দায়িত্ব আমাদের সবার—জরুরি ভিত্তিতে, যত্ন ও বাস্তব ফলাফল নিশ্চিত করতে হবে।”
একজন ফিলিপিনো অভিবাসী পরিবারের সন্তান হিসেবে নিজের বেড়ে ওঠার কথা তুলে ধরে তিনি বলেন, “একটি অস্থির আয়ের পরিবারের সন্তান হিসেবে আমি জানি—একটি পরিবার তাদের নিজ পাড়ায় টিকে থাকতে পারবে কিনা, সেই সংগ্রাম কত কঠিন। সংগঠন ও জোটবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটিতে বাস্তব পরিবর্তন ও সম্পদ আনতে পারি।”
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে ,নিউইয়র্কে জীবনযাত্রার ব্যয় কমানো , ভাড়াটিয়াদের সুরক্ষা জোরদার করা ,শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়ন , স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ,সাশ্রয়ী আবাসন ও শিশুযত্ন , ন্যায্য মজুরি নিশ্চিত করা ।
সবশেষে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান,“আপনার প্রতিবেশীর সঙ্গে কথা বলুন, স্বেচ্ছাসেবক হিসেবে নাম লেখান, প্রচারণায় অংশ নিন এবং সম্ভব হলে অনুদান দিন। আমরা একসঙ্গে এই লড়াই এগিয়ে নেব।”
ওয়েস্টার্ন কুইন্সে স্টিভেন রাগার এই প্রচারণা সমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১২-কে ঘিরে আসন্ন নির্বাচনী লড়াইকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
এই বাংলা নিউজটিকে আমেরিকার ইংরেজিতে সাজিয়ে লিখে দিন ।


















