Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্ক–অ‍্যালবানি রুটে পূর্ণগতিতে ফিরছে অ্যামট্রাক: মার্চেই চালু সব এম্পায়ার সার্ভিস, স্থগিত মেট্রো–নর্থ সম্প্রসারণ পরিকল্পনা

নিউইয়র্ক–অ‍্যালবানি রুটে পূর্ণগতিতে ফিরছে অ্যামট্রাক: মার্চেই চালু সব এম্পায়ার সার্ভিস, স্থগিত মেট্রো–নর্থ সম্প্রসারণ পরিকল্পনা

নিউইয়র্ক–অ‍্যালবানি রুটে পূর্ণগতিতে ফিরছে অ্যামট্রাক: মার্চেই চালু সব এম্পায়ার সার্ভিস, স্থগিত মেট্রো–নর্থ সম্প্রসারণ পরিকল্পনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্যের রাজধানী Albany–এর মধ্যে অ্যামট্রাকের পূর্ণাঙ্গ ট্রেন সেবা আগামী মার্চের শুরুতেই পুনরায় চালু হচ্ছে। এর ফলে গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে অলবানি পর্যন্ত মেট্রো–নর্থ ট্রেন চালুর প্রস্তাবিত পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে।
অ্যামট্রাক তাদের Empire Service লাইনের বন্ধ থাকা তিনটি দৈনিক যাত্রা পুনরায় চালু করতে সম্মত হওয়ার পরই এ সিদ্ধান্ত আসে। গত বছরের বসন্তে ইস্ট রিভার টানেলের একটি টিউব সংস্কারকাজের জন্য বন্ধ হয়ে গেলে New York Penn Station–অলবানি রুটে চলাচলে সীমাবদ্ধতা তৈরি হয়। সে সময় কর্মদিবসে তিনটি রাউন্ড ট্রিপ বাতিল করা হয়েছিল, ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর Kathy Hochul জানান, মার্চের মধ্যেই পূর্ণ সেবা পুনর্বহালের বিষয়ে তিনি অ্যামট্রাকের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্ক পেন স্টেশন থেকে Albany-Rensselaer Station পর্যন্ত স্থগিত ও একত্রিত সব এম্পায়ার সার্ভিস ট্রেন পুনরায় চালু করা হবে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কারণে যাত্রীদের ভোগান্তি কমানোকে তিনি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন।


পূর্ণ সেবা ফিরিয়ে আনার সিদ্ধান্তের পর Amtrak নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকার ও Metropolitan Transportation Authority (এমটিএ)-কে জানিয়েছে, অস্থায়ীভাবে মেট্রো–নর্থকে অলবানি পর্যন্ত চালানোর অনুমোদন আর দেওয়া হবে না। তবে ভবিষ্যতে যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে পাফকিপসির উত্তরাঞ্চল—হাডসন ভ্যালি ও ক্যাপিটাল রিজিয়নে—মেট্রো–নর্থ সেবা সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় থাকবে বলে গভর্নর জানান।
বর্তমানে এম্পায়ার সার্ভিস নিউইয়র্ক সিটি থেকে পাফকিপসি পর্যন্ত মেট্রো–নর্থের হাডসন লাইনের রেলপথ ব্যবহার করে। পাফকিপসির উত্তরে অলবানি হয়ে নাইয়াগ্রা ফলস পর্যন্ত রেলপথের মালিকানা মালবাহী রেল সংস্থা CSX Transportation–এর হাতে; সেখানে অ্যামট্রাক অনুমতি নিয়ে চলাচল করে।
যদিও ইস্ট রিভার টানেলের সংস্কারকাজ এখনও চলমান, তবুও কীভাবে পূর্ণ ট্রেন চলাচল পুনরায় সম্ভব হচ্ছে—এ বিষয়ে অ্যামট্রাক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
মার্চে পূর্ণ সেবা ফিরলে নিউইয়র্ক–অলবানি করিডরে নিয়মিত যাত্রী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য যাতায়াত আরও সহজ ও নির্ভরযোগ্য হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন