Logo

ইউএসএ নিউজ    >>   ভার্জিনিয়া বিচে প্রবাসী বাঙালির প্রাণের মিলনমেলা: পিঠা উৎসবে সংস্কৃতি ও স্বাদের উৎসব

ভার্জিনিয়া বিচে প্রবাসী বাঙালির প্রাণের মিলনমেলা: পিঠা উৎসবে সংস্কৃতি ও স্বাদের উৎসব

ভার্জিনিয়া বিচে প্রবাসী বাঙালির প্রাণের মিলনমেলা: পিঠা উৎসবে সংস্কৃতি ও স্বাদের উৎসব

প্রজ্ঞা নিউজ ডেস্ক, ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া:
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে ভার্জিনিয়া বিচে অনুষ্ঠিত হলো বর্ণিল পিঠা উৎসব। গত ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়ায় আয়োজিত এ উৎসবটি পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক আবেগঘন মিলনমেলায়।


শীতের আমেজে ঘরে তৈরি নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্বাদে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। পাটিসাপটা, ভাপা, চিতইসহ দেশীয় নানা পিঠার পাশাপাশি আড্ডা, হাসি আর স্মৃতিচারণায় উৎসবটি হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ।
এই পিঠা উৎসবে অংশগ্রহণ ও আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন প্রবাসী সমাজের পরিচিত ও সক্রিয় নারীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য আফসানা আহমেদ চৈতি, আশরফী ন্যান্সি, বিজয়া গোস্বামী, ফৌজিয়া মুনা, ফাহমিদা রূপা, ডালিয়া শাহীন, সাথী খলিল, নাজনীন আরা খানম, শামসাদ বেগম, তানিয়া আফরোজ মৌরি, নওশিন রাইসা অর্থি এবং তূর্ণা আনিকা।


আয়োজকদের মতে, এ ধরনের পিঠা উৎসব প্রবাসে বসবাসরত বাঙালিদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও শিকড়কে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং ভার্জিনিয়া বিচে প্রবাসী বাঙালি সমাজকে আরও সুসংগঠিত করার প্রত্যয় জানান।

ফটোগ্যালারি দেখুন: