ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক-এর উদ্যোগে সম্মিলিত মহান একুশ–২০২৬ উদযাপন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউ এস এ ইনক-এর উদ্যোগে আগামী ২০শে ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্মিলিত মহান একুশ উদযাপন–২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই আয়োজনকে সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অন্যান্য বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনসহ প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনের অংশ হিসেবে আগামী ১৫ই ফেব্রুয়ারি, রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত কুইন্সের উডসাইডে কুইন্স প্লেসে শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মহান একুশের মূল অনুষ্ঠান আগামী ২০শে ফেব্রুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি রাত ৮টায় শুরু হয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রবাসের সকল সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এই সম্মিলিত মহান একুশ উদযাপনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
আগ্রহী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বিস্তারিত তথ্য ও সমন্বয়ের জন্য ৯১৭-৬০২-৫৩৯৭ অথবা ৭১৮-৭০৫-২২২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


















