Logo

সাহিত্য সংস্কৃতি    >>   বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছন্দহীন কবিতা “সেদিন ওরাও এসেছিল”—মকবুল তালুকদার

বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছন্দহীন কবিতা “সেদিন ওরাও এসেছিল”—মকবুল তালুকদার

বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছন্দহীন কবিতা “সেদিন ওরাও এসেছিল”—মকবুল তালুকদার

সেদিন ওরাও এসেছিল

মকবুল তালুকদার


সেদিন ওরাও এসেছিল কুর্মিটোলায়
জাতির পিতাকে দেখতে!
এসেছিল সখিনা খালা, মাইমুনা বুজি
বাসন্তি, বছির পরিমনি আর হেলেনা
এসেছিল পাকিদের বাংকার থেকে মুক্ত
অপরুপা, ক্ষত বিক্ষত ধর্ষিতা এক বিরংগনা,
যাকে চেয়ারম্যান তুলে দিয়েছিল পশুদের হাতে।
সখিনা খালার সাথে নাতি মনুও এসেছিল
ওর ইচ্ছা জয় বাংলার শেখ মুজিবকে দেখা,
যার নাম নিতেই পশুরা তার পিতাকে হত্যা করেছে।
এমন কি জাগরনি গান ছিল নেতার কন্ঠে ?
যাতে, লক্ষ মানুষ রক্ত দিল মাএ নয় মাসে?

এসেছিল রিক্তা, স্নিগ্ধা পরিবানু জয়শ্রী
ওরা সবাই মুক্তি যুদ্ধে সম্ভ্রম হারানো
গর্ভে ওদের যুদ্ধ শিশু!
ওরা কোন ক্ষতি পুরন চাইতে আসে নাই ?
ওরা এসেছিল জয়বাংলার কবিকে দেখতে!
যার কবিতায় এলো স্বাধীনতা, রক্তমাখা পতাকা।
নিরাপত্তার কারনে বিমানের কাছে
যেতে পারেনি ওরা, তাতে দু:খ নেই ওদের,
জনসমুদ্রে মিশে নয়ন ভরে অবলোকন করছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আর!
দু’হাত তুলে কামনা করেছে প্রিয় নেতার দীর্ঘ জীবন।

সেদিন মসজিদের ইমাম ছমির মুন্সীর এসেছিলেন
আগুনে ঝলসানো শরীর গায়ে পোড়া মাটির গন্ধ
মৈইত‍্যা রাজাকার তাঁকে ঘরে বন্দি করে আগুন দিয়েছিল জিন্দাবাদ ধ্বনি দিয়ে!
তিনি এসেছিলেন বঙ্গবন্ধুর অশ্রু জলে শিক্ত হতে

এসেছিল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সামশু পাহাড়ী
তারা এসেছিল ক্ষতিপুরনের দাবী নিয়ে নয়?
এসেছিল জানান দিতে পংগুত্বে দু:খ নেই তাদের,
পিতা মুজিব ফিরেছেন বাংলায় এটাই ওদের সান্তনা
বীর মুক্তিযোদ্ধারাও এসেছিল কুর্মিটোলায়
পিতাকে আশ্বস্ত করতে “আমরা আছি সদা জাগ্রত”
মুজিব তোমার পাশে।

সেদিন জিয়া মুস্তাক তাহের ঠাকুরও এসেছিল!
তারা এসেছিল ভিন্ন কারনে, এসেছিল দেখতে!
সত্যিই কি তাদের পাকি প্রভুরা
মুক্তি দিয়েছে শেখ মুজিবকে?

এসেছিল পাকি কারখানায় তৈরী আমলারাও
তাদের আগমন আনুগত্য নয়; স্তাবকতা।

এসেছিল মুক্তিযুদ্ধের ১৬তম বাহিনীর সদস্য’রা
আরো এসেছিল উপযুক্ত বয়স হওয়া সত্বেও
নেতার নির্দেশ উপেক্ষা করে মুক্তিযুদ্ধে না যাওয়া
তথাকথিত সুবিধাভোগী মুজিব সৈনিক’রা।


মকবুল তালুকদার , বীরমুক্তিযোদ্ধা ও কৃষিবিদ