নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পূর্বাঞ্চলের উদ্যোগে জেলহত্যা দিবস পালিত, জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন: আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ড. এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি ফরিদা ইয়াসমিন এমপিসহ বিশিষ্ট রাজনৈতিক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবিস্মরণীয় অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে নিউইয়র্কে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট মো. ফজলুর রহমান, দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ও সাংবাদিক এজেডএম সাজ্জাদুল হাসান সবুজ।
পূর্বাঞ্চল আওয়ামী লীগের আহ্বায়ক ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের অন্যতম যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিব মামুন। মূল আলোচনা পর্বে বক্তারা জেলহত্যা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতীয় চার নেতার রাজনৈতিক অবদান ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর, মকবুল তালুকদার, ফারুক হুসাইন, হিরু ভূঁইয়া, ইসমাইল খান আনসারি, অধ্যাপক হুসনে আরা, মিসেস মহসিন আলী, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আব্দুল রহিম বাদশাহ, অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, এম এ করিম জাহাঙ্গীর, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, শেখ আতিক, হেলিম উদ্দিন, নুরুদ্দিন চৌধুরী, রুমানা আক্তার, নাজনীন সুলতানা, রিনা আবেদীন, সালেহা বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, মূলধারার রিপাবলিকান নেতা ফুয়াদ হাসান, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল ও সহসভাপতি টি মোল্লা, যুবনেতা ও মূলধারার রাজনীতিক জামাল হোসেন, যুবনেতা ইফজাল চৌধুরী, শ্রমিক লীগ নেতা সোহাগ, যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, যুবনেতা রাইমুল ইসলাম রাহিম, মিসেস জলিল, ফাতিন শাহ প্রমুখ।
অনুষ্ঠানে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস স্মরণে এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন ।



















