Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপনের ব্যাপক প্রস্তুতি, গঠিত আহ্বায়ক কমিটি ও ১১টি উপকমিটি: আগামী ২০ মার্চ জ্যাকসন হাইটসে জুঁইশ সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত

নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপনের ব্যাপক প্রস্তুতি, গঠিত আহ্বায়ক কমিটি ও ১১টি উপকমিটি: আগামী ২০ মার্চ জ্যাকসন হাইটসে জুঁইশ সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত

নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপনের ব্যাপক প্রস্তুতি, গঠিত আহ্বায়ক কমিটি ও ১১টি উপকমিটি: আগামী ২০ মার্চ জ্যাকসন হাইটসে জুঁইশ সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত

প্রজ্ঞা নিউজ ডেস্ক: 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে নিউইয়র্ক বঙ্গবন্ধু পরিষদ। এ উপলক্ষে সংগঠনটির কার্যনির্বাহী সংসদের এক গুরুত্বপূর্ণ সভায় জন্মবার্ষিকী উদযাপনের কর্মপরিকল্পনা গ্রহণের পাশাপাশি সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি এবং ১১টি উপকমিটি গঠন করা হয়েছে।
গত ৮ নভেম্বর ২০২৬, রোববার নিউইয়র্কের ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে নিউইয়র্ক বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সংসদের এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাখাওয়াত আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার।

সভায় বঙ্গবন্ধুর ১০৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ২০ মার্চ ২০২৭, শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুঁইশ সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে এ জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১টি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অতি শিগগিরই আহ্বায়ক কমিটি ও উপকমিটিগুলোর সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

 সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালিক, দিদার শাহীন, মাহমুদুল হাসান, ইফজাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ, চৌধুরী মোহাম্মদ আজিজ, নুরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার, মইনুর রহমান শোয়েব, বিপ্রশ রায়, বিপ্লব পাল, অর্থ সম্পাদক নুর উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার সেন, সমাজকল্যাণ সম্পাদক বাবুল শীল, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা ফয়জিয়া জাহান, সিনিয়র সদস্য রুহেল চৌধুরী, কবি সালেহা ইসলাম, শ্যামল দাস প্রমুখ।
সভায় জেলহত্যা দিবস উপলক্ষেও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ। বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগ, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।

সভায় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ১০৭তম জন্মবার্ষিকীকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক অবদান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ২০ মার্চ ২০২৭, শনিবার জ্যাকসন হাইটসের জুঁইশ সেন্টারে অনুষ্ঠেয় এ আয়োজন সফল করতে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি ও প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।