নিউইয়র্কে শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সমাবেশ: শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার দাবি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলাদেশে শ্রমিক হত্যা ও নির্যাতন বন্ধ, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠা এবং শ্রমিকদের মৌলিক অধিকার সুরক্ষার দাবিতে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর ২০২৬ রবিবার বিকেল ৫টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশে শ্রমিকদের ওপর হত্যা, নির্যাতন, হামলা ও দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মনজুর চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বিভিন্ন সময়ে সহিংসতা, নির্যাতন ও দমন-পীড়নের মুখে পড়ছে। শ্রমিক হত্যা ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার নিশ্চিত করা জরুরি।
বক্তারা শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতনের অবসান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করে কিংবা দমন-পীড়নের মাধ্যমে কোনোভাবেই শ্রমিক সমাজকে অধিকারবঞ্চিত রাখা উচিত নয়।
সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল)-এর আহ্বায়ক ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের কেন্দ্র কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল)-এর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিক ও আব্দুল হাসিব মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন , বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া, সহসভাপতি, সেক্টর কমান্ডার্স ফোরাম, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাঈদ এবং ঠিকানার সাবেক সম্পাদক মো. ফজলুর রহমান।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক এম. এ. করিম জাহাঙ্গীর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মো. মিনহাদুজ্জামান লিটন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য আতাউল গনি আসাদ ও আলী হোসেন গজনবী সমাবেশে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সদস্যসচিব ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি শেখ আতিকুল ইসলাম আতিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক হোসনে আরা, অধ্যাপক খালেকুজ্জামান খালেক এবং মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ।
যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সিরাজ উদ্দিন সোহাগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লা, মানিকগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি টি. মোল্লা, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি খান শওকত ও সাইদুল ইসলাম সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মইজুর লস্কর জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক স্বপন কুণ্ডু উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতা শেখ জামাল হুসেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় (জেড. এ. জয়), সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ. মিয়া, সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, আওয়ামী লীগ নেতা রহিমুল এইচ. প্রধান, কবি সালেহা খাতুন, রেহানা আবেদীনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।
বাংলাদেশে শ্রমিকদের ওপর হত্যা ও নির্যাতনের অবসান, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দৃঢ় দাবি জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।



















