Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে সেলিম-আলী পরিষদের পক্ষে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর বিশাল গণসমর্থন: জ্যামাইকায় মতবিনিময় সভায় উন্নয়ন, ঐক্য ও আধুনিক বাংলাদেশ সোসাইটির প্রত্যয়

নিউইয়র্কে সেলিম-আলী পরিষদের পক্ষে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর বিশাল গণসমর্থন: জ্যামাইকায় মতবিনিময় সভায় উন্নয়ন, ঐক্য ও আধুনিক বাংলাদেশ সোসাইটির প্রত্যয়

নিউইয়র্কে সেলিম-আলী পরিষদের পক্ষে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর বিশাল গণসমর্থন: জ্যামাইকায় মতবিনিময় সভায় উন্নয়ন, ঐক্য ও আধুনিক বাংলাদেশ সোসাইটির প্রত্যয়

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
বাংলাদেশ সোসাইটি ইনকের ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্কে নির্বাচনী প্রচারণা ক্রমেই জমে উঠেছে। এরই ধারাবাহিকতায় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন সেলিম-আলী পরিষদের সমর্থনে জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছে বিশাল গণসমর্থন ও মতবিনিময় সভা।

গত ৪ অক্টোবর ২০২৬, রবিবার সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনকের উদ্যোগে আয়োজিত এ সভায় সেলিম-আলী পরিষদের পূর্ণ প্যানেলের প্রার্থীদের পাশাপাশি সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সভায় বাংলাদেশ সোসাইটির ভবিষ্যৎ কার্যক্রম, প্রবাসীদের অধিকার, নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা এবং সংগঠনকে আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনকের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম তাদের বক্তব্যে সেলিম-আলী পরিষদের প্রতি সমর্থনের বিভিন্ন কারণ তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশ সোসাইটি প্রবাসী বাংলাদেশিদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। দল-মত ও আঞ্চলিক বিভেদের ঊর্ধ্বে উঠে প্রবাসীদের কল্যাণে কাজ করাই সোসাইটির মূল লক্ষ্য হওয়া উচিত।

বক্তারা দাবি করেন, বিগত মেয়াদে সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কমিটি প্রবাসীদের আইনি সহায়তা, ইমিগ্রেশন বিষয়ে দিকনির্দেশনা, আবাসনসংক্রান্ত সমস্যা এবং নতুন প্রজন্মকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তারা সেলিম-আলী পরিষদের পক্ষে সমর্থন জানান।

সভায় সেলিম-আলী পরিষদের পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটির কার্যক্রমকে আরও আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন প্যানেলের নেতৃবৃন্দ। নতুন প্রবাসীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মেন্টরশিপ কার্যক্রম চালু, দ্বিতীয় প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরা এবং স্থায়ী ভবনে সোসাইটির কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী উপস্থিত ভোটার ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নির্বাচিত হলে প্রবাসীদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সোসাইটিকে আরও গতিশীল, স্বচ্ছ, আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় সেলিম-আলী পরিষদের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ মহিউদ্দীন দেওয়ান, সহ-সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী হাসান খান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এ এস এম মাইন উদ্দীন বাবলু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহনাজ হোসেন এবং যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দীসহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ উজ্জ্বল বিপুল, সারোয়ার খান বাবু, মোঃ এ মান্নান, শামীম আহমেদ, মোঃ আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর সভাপতি শামীম হাসান প্রবাসী ভোটারদের উদ্দেশে বলেন, আবেগের বশবর্তী হয়ে নয়, প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিবেচনা করে ভোটাধিকার প্রয়োগ করা উচিত। তিনি সেলিম-আলী পরিষদের পুরো প্যানেলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম বলেন, প্রবাসীদের ঐক্য ধরে রাখা এবং বাংলাদেশ সোসাইটির চলমান উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় সেলিম-আলী পরিষদকে তারা সমর্থন করছেন বলে জানান তিনি।

সভায় বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর জ্যামাইকা নির্বাচন কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সহোরাব সরকার, কো-চেয়ারম্যান এ বি এম ওসমান গনি, প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম, জ্যামাইকা সেন্টারের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ ফারুক হোসেন মজুমদার, সদস্য সচিব জে মোল্লা সানি, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব কাজী এম আর খান সেলিম, যুগ্ম সদস্য সচিব ইসলাম হোসেন শিপন, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সেলিম পাটোয়ারী, ফারুক হোমেন রনি ও জালাল উদ্দিন আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ-এর সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন ফারুক হোসেন পাটোয়ারী, বেলায়েত হোসেন, ইসমাইল হোসেন স্বপন, আশিকুজ্জামান, ফারুক হোসেন রনি, মিঞা ফয়েজ আহমেদ, জয়নাল আবেদীন, সাহাদাৎ হোসেন, আতিকুর রহমান, এ কে এম হক খোকন, আসাদুজ্জামান রিপন, কবির হোসেন, মমিন হোসেন মিন্টু, আল আমিন, পারভেজ, ইমদাদুল হক, গোলাম কিবরিয়া, আব্দুল খালেক, শাহানুর রহমান সোহেল, আমজাদ হোসেন, মোঃ আতিকুল্লাহ, মোঃ শফিকুল ইসলাম, শাহ মোঃ কাশেম আলী, মোঃ রাসেল, মোঃ সোলাইমান, ইকবাল হোসেন মজুমদার, জিশান আহমেদ, কাজী মফিজ উদ্দিন স্বপন, নূরজাহান রেশমা ও সায়মা খাতুন।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ একটি অরাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ২০২৪ সালে নিউইয়র্কে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি, বিপদে-আপদে সহযোগিতা এবং বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

নৈশভোজ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত মতবিনিময় সভাটি শেষ হয়। বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে ঘিরে এ আয়োজন সেলিম-আলী পরিষদের নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে আয়োজকরা জানান।
সূত্র: জলি আহমেদ , নিউ ইয়র্ক ।