নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত: ৫ম International Trade Fair & Chamber Business Expo 2026 উদ্বোধন—যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের মিলনমেলা; B2B ম্যাচমেকিং, বিনিয়োগ, রেমিট্যান্স ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে দিনব্যাপী আয়োজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিউইয়র্কে শুরু হয়েছে ৫ম New York International Trade Fair & Chamber Annual Business Expo 2026। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল সাড়ে ৯টায় নিউইয়র্কের Borough of Manhattan Community College (BMCC), ১৯৯ চেম্বার্স স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে এ আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হয়।
মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি, পেশাজীবী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে প্রদর্শনী, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং, বিনিয়োগ আলোচনা এবং Business-to-Business (B2B) Matchmaking কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, MD, FASN, Greater New York Chamber of Commerce-এর President & CEO মার্ক জ্যাফে এবং U.S. Small Business Administration-এর Administrator কেলি লফলার। বক্তারা উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসার বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
U.S. Small Business Administration-এর Administrator Kelly Loeffler তাঁর বক্তব্যে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের উন্নয়নে সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
উদ্বোধনী বক্তব্যে ড. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অবদান এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা, ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে সফল বাংলাদেশি-আমেরিকানদের ভূমিকা তুলে ধরেন। তিনি বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং Greater New York Chamber of Commerce-এর দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য মার্ক জ্যাফে ও অ্যামিট শাহকে ধন্যবাদ জানান।
ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সংখ্যায় তুলনামূলকভাবে ছোট হলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা, ব্যবসা এবং কমিউনিটি উন্নয়নে তাদের অবদান উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে তিনি ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম, ড. আবুল হুসাম, আবদুস সাত্তার খান, ড. এম. জাহিদ হাসান এবং সৈয়দ জাকি হোসাইনের মতো বিশিষ্ট ব্যক্তিদের সাফল্যের উদাহরণ তুলে ধরেন।
তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একটি গুরুত্বপূর্ণ বাজার। একই সঙ্গে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করছে। তাঁর বক্তব্যে এই এক্সপোকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে তুলে ধরা হয়।
Greater New York Chamber of Commerce-এর President & CEO মার্ক জ্যাফে তাঁর বক্তব্যে চেম্বারের ২৫ বছরের Chamber Business EXPO আয়োজনের অভিজ্ঞতা এবং গত পাঁচ বছর ধরে বাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, এই এক্সপো বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক তৈরির পাশাপাশি বড় ব্যবসা, ছোট ব্যবসা এবং উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করেছে।
মেলার অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল Business-to-Business Matchmaking কার্যক্রম। এর মাধ্যমে ব্যবসায়ীরা সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী, ব্যবসায়িক অংশীদার এবং সেবা প্রদানকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা উপস্থাপনের পাশাপাশি নতুন বাজার সম্পর্কে ধারণা নেওয়া, ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলা এবং সম্ভাব্য বিনিয়োগ ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনার সুযোগ পায়।
মেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার ও ব্যবসায়িক অধিবেশন অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য Global Investment, Banking, Finance & Remittances Forum 2026। এতে বিনিয়োগ, ব্যাংকিং, অর্থায়ন ও রেমিট্যান্স খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি ও AI, কৌশলগত সোর্সিং ও সাপ্লাই চেইন, NRB বিনিয়োগ এবং উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ব্যবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল International Business Excellence Awards 2026। ব্যবসা, উদ্যোক্তা কার্যক্রম, অর্থনৈতিক উন্নয়ন ও কমিউনিটি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন মি. সৈয়দ জাকি হোসাইন, সমাজসেবী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মডার্ন প্যাকেজিং ইনক., নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র; মি. লিয়াকত হোসাইন, প্রতিষ্ঠাতা, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনক., যুক্তরাষ্ট্র; মি. আবুবকর হানিফ, চেয়ারম্যান ও চ্যান্সেলর, WUST এবং প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, PeopleNTech; মি. কাজী হেলাল আহমেদ, প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, International Finance and Development Corporation (IFDC), যুক্তরাষ্ট্র; মি. গোলাম ফারুক ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, GFB Group, যুক্তরাষ্ট্র এবং ড. আরিফুর রহমান, চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ঢাকা, বাংলাদেশ।
এক্সপোতে বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ পায়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের ক্রেতা, ব্যবসায়িক অংশীদার, বিনিয়োগকারী, পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে বাংলাদেশের ব্যবসা ও পণ্যের জন্য নতুন বাজার সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য সংযোজন ছিল Global Business Magazine প্রকাশ। বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের লেখা নিয়ে প্রকাশিত এই ম্যাগাজিনের সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন Chief Coordinator, International Trade Fair 2026 and Executive Member, BUCCI এবং প্রধান সম্পাদক Mr. Nurul Baten।
আয়োজকদের পক্ষে Bangladesh–USA Chamber of Commerce and Industry (BUCCI)-এর Executive Member (Founding Member) বিশ্বজিৎ সাহা মেলায় অংশগ্রহণকারী সকল ব্যবসায়ী, প্রদর্শক, স্পন্সর, বিশিষ্ট অতিথি, চেম্বার প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিপুলসংখ্যক দর্শনার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় International Trade Fair & Chamber Business Expo 2026 আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী হয়েছে।
যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এই এক্সপো আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। প্রদর্শনী, সেমিনার, ব্যবসায়িক বৈঠক, নেটওয়ার্কিং এবং ম্যাচমেকিংয়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও নতুন বাজার অনুসন্ধানের সুযোগ পাচ্ছেন।



















