Logo

ইউএসএ নিউজ    >>   নরসিংদীবাসীর মিলনমেলায় নিউইয়র্কে এক টুকরো বাংলাদেশ: ঐক্য, সম্প্রীতি ও শেকড়ের টানে ‘নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন

নরসিংদীবাসীর মিলনমেলায় নিউইয়র্কে এক টুকরো বাংলাদেশ: ঐক্য, সম্প্রীতি ও শেকড়ের টানে ‘নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন

নরসিংদীবাসীর মিলনমেলায় নিউইয়র্কে এক টুকরো বাংলাদেশ: ঐক্য, সম্প্রীতি ও শেকড়ের টানে ‘নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:

প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবনের গণ্ডি পেরিয়ে শেকড়ের টানে একত্রিত হলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত নরসিংদীবাসীরা। আনন্দ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সাংস্কৃতিক আবহে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘নরসিংদী জেলা সমিতি, ইউএসএ ইন্ক’-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় প্রবাসী নরসিংদীবাসীর বৃহৎ পারিবারিক মিলনোৎসবে।

গত ৩০ আগস্ট ২০২৬, রবিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের মনোরম হেকশেয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে বিপুলসংখ্যক প্রবাসী নরসিংদীবাসী, আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ঐতিহ্যবাহী খাবার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা এবং জমকালো র‌্যাফেল ড্রতে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মনির। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজহারুল ইসহাক খোকা। গেস্ট অব অনার ছিলেন নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি আহসান হাবীব। অনারেবল গেস্ট অব চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমিতির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ডা. নাজমুল খান।

বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বনভোজনের উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ও নরসিংদী জেলা সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এ কে এম আফজাল উল মনির বলেন, প্রবাসের যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে প্রতিবছর এ ধরনের আয়োজনের প্রয়োজন রয়েছে।

প্রধান পৃষ্ঠপোষক আজহারুল ইসহাক খোকা বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। নরসিংদীবাসীর এই আয়োজন তাদের ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির প্রতিফলন।

নরসিংদী জেলা সমিতির সভাপতি শামিম গফুর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুন্দর পরিবেশে বনভোজন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আয়োজনের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল বলেন, ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে ও সুন্দরভাবে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন খন্দকার বলেন, ঐক্যবদ্ধ সমিতির কোনো বিকল্প নেই।

আয়োজনকে সফল করতে গঠন করা হয় শক্তিশালী বনভোজন উদযাপন কমিটি। কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন খন্দকার, প্রধান সমন্বয়কারী ইকবাল এ ভূঁইয়া, সদস্য সচিব জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মুরাদ, সমন্বয়কারী মতিউর রহমান এবং যুগ্ম সদস্য সচিব মোফাজ্জেল হোসেন।

বার্ষিক বনভোজন ২০২৬ উপলক্ষে ‘মেঘনা’ নামে একটি বিশেষ প্রকাশনা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নরসিংদী জেলা সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা এর মোড়ক উন্মোচন করেন।

দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোর ও বড়দের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা। মহিলাদের জন্য ছিল পিলোঁ খেলা। সংগঠনের সদস্যদের সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আর বনভোজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জমকালো র‌্যাফেল ড্র।

বনভোজন সফল করতে উপ-কমিটির সদস্য হিসেবে দিনরাত পরিশ্রম করেন মোঃ ইসমাইল হোসেন, ফিরোজ আহমেদ, বি এম মাসুদ, মোঃ গোলাম মোস্তফা, আব্দুল কাইয়ুম, অলিউল্লাহ খন্দকার সুমন, রাশিদুল কবির সজল, ইয়াসিন মিয়া, তোহরা বেগম, মোঃ সাইফুর রহমান, মোঃ নাজমুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, জাকির এইচ খান, মোঃ মাহবুবুর রহমান, সালাহউদ্দিন খান তুহিন, মোঃ মাহবুবুল আলম, কাজী কামরুজ্জামান, সাহাদৎ হোসেন খান স্বপন, মোঃ আতিকুর রহমান, মোঃ কামাল চৌধুরী, জেরিন আজাদ, শামীমা খান ও নাসরিন জাহান সুমি।

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আনোয়ার হোসেন, আজহারুল ইসহাক খোকা, আহসান হাবীব, মোঃ মাহবুব হোসেন, বি এম মুরাদ, ইঞ্জিনিয়ার আহসানুল হক, মাহবুবুর রহমান চন্নু, ইনিঞ্জঃ নূরুল হক, অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, মোঃ মহিসিন হোসেন, জাহিদুল আহম্মেদ নাফিজ, এ কাদের জিলানী ও মোঃ রেজাউল খালেক খালিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কনু ফিরোজ পরিষদের সহ-সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেন্দু, বাবুল আহমেদ, বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম, মতলব সমিতির উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদসহ আরও অনেকে। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নরসিংদী জেলা সমিতির এই আয়োজন শুধু একটি বনভোজনেই সীমাবদ্ধ থাকেনি; বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে শেকড়ের সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সামাজিক মিলনমেলায় পরিণত হয়।

দিনব্যাপী আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী নরসিংদীবাসী আবারও দেখিয়ে দিলেন—ভৌগোলিক দূরত্ব যতই হোক, ঐক্য, সংস্কৃতি, সম্প্রীতি ও শেকড়ের বন্ধন অটুট থাকলে প্রবাসের মাটিতেও গড়ে তোলা যায় এক টুকরো বাংলাদেশ।
সূত্র:  জলি আহমেদ ,নিউ ইয়র্ক ।