জ্যাকসন হাইটসে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী: দোয়া-মিলাদ, তবারক বিতরণ, রক্তদান, এক হাজার জায়নামাজ ও গাছের চারা বিতরণের আয়োজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক , হুমায়ূন কবীর ঢালী:
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৫ আগস্ট ২০২৬, শনিবার জ্যাকসন হাইটসের ৩৭-২২, ৭৩ স্ট্রিটে নবান্ন রেস্টুরেন্টের সামনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল, তবারক বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম।
‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি এক হাজার জায়নামাজ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং গাছের চারা বিতরণ করা হবে। আয়োজকদের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাকিল মিয়া এবং সভা পরিচালনা করবেন শাহ নেওয়াজ। আহ্বায়ক মীর নিজামুল হক, সদস্য সচিব মামুন মিয়াজী। অনুষ্ঠানের চেয়ারম্যান হারুন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. আলম নমি। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শাহ জে. চৌধুরী।
প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুল ইসলাম ও ময়নু জামান চৌধুরী প্রধান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন এম এ আজিজ ও আসিফ বারী টুটুল।
এছাড়া আয়োজক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিয়া মো. দুলাল, আলমগীর হোসেন, আবদুল মালেক ও আব্দুল হামিদ। যুগ্ম সদস্য সচিব ডিউক খান ও মো. মাহবুব রহমান। কো-চেয়ারম্যান সাখাওয়াত বিশ্বাস, জেড আর চৌধুরী লিটু ও মফিজুর রহমান।
পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন অ্যাটর্নি মইন চৌধুরী, আশরাফ চৌধুরী খোকন, মো. কামরুজ্জামান কামরুল, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম ও তারেক হাসান খান।
অনুষ্ঠান সফল করতে নিউইয়র্কের বিভিন্ন ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়েছে। সহযোগীদের মধ্যে রয়েছে গোল্ডেনএইজ হোমকেয়ার, এন ওয়াই হোম কেয়ার, অল কাউন্টি হোম কেয়ার, বারী হোমকেয়ার, কেয়ারিং ফ্রেণ্ড ডিরেক্ট, এটারনাল কেয়ার সার্ভিস, ডেরা রেস্টুরেন্ট, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন, প্রিমিয়াম সুইটস, রিলায়বেল হোম কেয়ার, ফার্স্ট হোম কেয়ার, এস এস ব্রোকারেজ, পাটেল ব্রাদার্সসহ আরও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছেন কামরুজ্জামান বকুল, হুমায়ূন কবীর ঢালী, মো. মানিক বাবু, আসাদুল ইসলাম আসাদ, মো. হাসনাত হাসান, শামস জনি, শাহীন চৌধুরী, আফতাব জনি, আকরাম হোসেন বিপ্লব, মো. সায়েম উল্লাহ, মুক্তা মিয়া, গোপাল সান্যাল, জাহাঙ্গীর এইচ মিয়া, নুরুজ্জামান সরদার, গোলাম কিবরিয়া, কামাল হোসেন রাফি, এইচ এম ইকবাল, জাফর আহমেদ, ওয়াসিম, গণেশ কীর্তনীয়া, মো. রাদবি, শাহরিয়ার হোসেন, শোভন, আনোয়ার উদ্দিন, মহিউদ্দিন রাহল, রেদওয়ানুর রহমান জুয়েল, জাহানারা আক্তার লাকী, ফারহানা চৌধুরী, মনির হোসেন, শ্যামল নাথ, মতিউর রহমান ও মতিনসহ অনেকে।
উপদেষ্টা পরিষদে রয়েছেন শাহ নেওয়াজ, মো. মহিউদ্দিন দেওয়ান, আনোয়ার জাহিদ, রাশেদ আহমেদ, ইশতিয়াক রুমী, সিরাজুল হক কামাল, কামরুজ্জামান কামরুল, প্রদীপ সাহা, কাজী শামসুদ্দোহা, মনসুর চৌধুরী, মো. পিয়ার, রেদোয়ান কবীর, রফিক আহমেদ, ইকতারুজ্জামান রতন, মো. কবির রতন, এলিন রহমান, শফিউদ্দিন মিয়া ও শাহাদাং হোসেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন শাহ নেওয়াজ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচি কোনো দলীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে শোক, স্মরণ ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে। দোয়া-মিলাদ, তবারক বিতরণ, রক্তদান, জায়নামাজ ও গাছের চারা বিতরণের মতো কর্মসূচির মাধ্যমে প্রবাসে নতুন প্রজন্মের কাছেও বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।
১৫ আগস্টের এই কর্মসূচিতে জ্যাকসন হাইটস ও আশপাশের এলাকার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের উপস্থিত হয়ে দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং কর্মসূচি সফল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।



















