Logo

ইউএসএ নিউজ    >>   লালন দর্শনের মর্মবাণীতে নিউইয়র্কে মুগ্ধকর ‘লালন সন্ধ্যা’: তাহমিনারা রহমান (লাইজু)-এর কণ্ঠে মানবতার গান, আবেগে ভাসলেন প্রবাসীরা

লালন দর্শনের মর্মবাণীতে নিউইয়র্কে মুগ্ধকর ‘লালন সন্ধ্যা’: তাহমিনারা রহমান (লাইজু)-এর কণ্ঠে মানবতার গান, আবেগে ভাসলেন প্রবাসীরা

লালন দর্শনের মর্মবাণীতে নিউইয়র্কে মুগ্ধকর ‘লালন সন্ধ্যা’: তাহমিনারা রহমান (লাইজু)-এর কণ্ঠে মানবতার গান, আবেগে ভাসলেন প্রবাসীরা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মরমি সাধক লালন শাহের মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা ও আত্মসাধনার বাণীকে ধারণ করে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এক অনন্য ‘লালন সন্ধ্যা’। লালনের অমর সৃষ্টি তোমার দয়া ‘ বিনে চরণ আমি সাধবো কি মতে’ সহ বিভিন্ন মরমি গান শিল্পী তাহমিনারা রহমান (লাইজু)-এর দরদি কণ্ঠে প্রাণ পায়। গভীর সাধনা ও আবেগময় পরিবেশনার মাধ্যমে তিনি শ্রোতাদের নিয়ে যান লালনের ভাবজগতের এক অনন্য ভুবনে।


গত ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এ সংগীত সন্ধ্যায় প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শক-শ্রোতাদের ব্যাপক উপস্থিতি ছিল। উন্মুক্ত এ আয়োজনে লালন সংগীতের মাধ্যমে মানবপ্রেম, আত্মঅনুসন্ধান ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন শিল্পী তাহমিনারা রহমান (লাইজু)। তার কণ্ঠে লালনের গান হয়ে ওঠে মানুষের ভেতরের মানুষকে খোঁজার এক অনবদ্য সাধনা। প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে লালনের সেই চিরন্তন দর্শন—মানুষের মাঝে মানুষ হয়ে বেঁচে থাকার আহ্বান।


সংগীত পরিবেশনায় তবলায় সহযোগিতা করেন তপন মোদাক। অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা ও অংশগ্রহণ করেন মোর্শেদ খান অপু, রিপন মিয়া, গোপন সাহা, মাইক প্যারিস, নাসের খান এবং সাইমা খান (শ্রীমা)।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বপন দত্ত। তার পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আয়োজিত এ লালন সন্ধ্যা প্রবাসে বাংলা লোকসংগীত ও বাউল দর্শনের এক ব্যতিক্রমী উপস্থাপনায় পরিণত হয়।


অনুষ্ঠানে আগত দর্শকরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে লালনের গান শুধু বিনোদন নয়, বরং আত্মিক প্রশান্তি, মানবিক মূল্যবোধ ও শেকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার এক শক্তিশালী মাধ্যম। এমন সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাংলা ঐতিহ্য ও লোকদর্শন ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।