Logo

ইউএসএ নিউজ    >>   বৃষ্টিকে উপেক্ষা করে প্রবাসে চাঁদপুরবাসীর মহামিলন—রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন ২০২৬ উৎসবমুখর আয়োজনে সম্পন্ন

বৃষ্টিকে উপেক্ষা করে প্রবাসে চাঁদপুরবাসীর মহামিলন—রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন ২০২৬ উৎসবমুখর আয়োজনে সম্পন্ন

বৃষ্টিকে উপেক্ষা করে প্রবাসে চাঁদপুরবাসীর মহামিলন—রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন ২০২৬ উৎসবমুখর আয়োজনে সম্পন্ন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বৃষ্টিস্নাত আবহাওয়াও থামাতে পারেনি প্রবাসী চাঁদপুরবাসীর প্রাণের মিলনমেলাকে। আনন্দ-উচ্ছ্বাস, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মার্সার কাউন্টি পার্কে অনুষ্ঠিত হলো রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনকের বার্ষিক বনভোজন ২০২৬। দিনব্যাপী এ আয়োজনে শতাধিক সদস্য, তাঁদের পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার্কটি পরিণত হয় এক টুকরো চাঁদপুরে।


সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর ছিল পুরো অনুষ্ঠান। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশু ও বড়দের খেলাধুলা, রাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং বাহারি খাবারের আয়োজন বনভোজনকে দেয় উৎসবের পূর্ণতা। জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জার সঙ্গীত পরিবেশন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সাবেক সভাপতি ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুরের কৃতী সন্তান কবির পাটোয়ারী এবং পারভীন পাটোয়ারী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সাবেক একমাত্র নারী সভাপতি নার্গিস আহমেদ, ডা. গোলাম মোস্তফা (কাঞ্চন), ফার্মাসিস্ট রফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, সংগঠনের সাবেক সভাপতি ও বনভোজনের প্রধান পৃষ্ঠপোষক হারুন ভুঁইয়া, মোস্তফা হোসেন মুকুল, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, মামুন মিয়াজীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মনিরুজ্জামান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহদু, কবির রতন, তপন জামান, শীতাংশু গুহ, বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নির্বাচন কমিশনার মিয়া মো. দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী নূর আলী স্বপনসহ কমিউনিটির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও অতিথি।


সংগঠনের সভাপতি বিপ্লব সাহা রাজুর সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারী বলেন, চাঁদপুর তাঁদের হৃদয়ের ঠিকানা। প্রবাসে চাঁদপুরবাসীর ঐক্য ও সম্প্রীতি রক্ষায় রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও তাঁরা এ সংগঠনের পাশে থাকবেন।


নার্গিস আহমেদ বলেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসে চাঁদপুরবাসীর আবেগ, ঐতিহ্য ও ভালোবাসার প্রতীক। নতুন প্রজন্মের কাছে শিকড় ও সংস্কৃতি পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


অনুষ্ঠানে সংগঠনের কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কবির পাটোয়ারী, পারভীন পাটোয়ারী, হারুন ভুঁইয়া, মোস্তফা হোসেন মুকুল, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, মামুন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন এবং তপন জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রাফেল ড্র পরিচালনা করেন আব্দুর রহিম ভুঁইয়া। খেলাধুলা পরিচালনা করেন নিয়াজ মোর্শেদ, নুরুল আমিন, মো. ইকবাল হোসেন মানিক, শাহাদাত হোসেন ও মামুন মজুমদার।
সমাপনী বক্তব্যে সভাপতি বিপ্লব সাহা রাজু বলেন, প্রবাসে বসবাসরত চাঁদপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করাই রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি বনভোজন সফল করতে কার্যকরী কমিটি, আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, স্পন্সর, সদস্য এবং উপস্থিত সকল অতিথির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: পরিচয়